তৈলাক্ত ত্বকের যত্নে ৩ ফেস প্যাক

লাইফস্টাইল ডেস্ক
১২ জুন ২০২০, ১৩:২০আপডেট : ১২ জুন ২০২০, ১৪:২০
image

এই গরমে তৈলাক্ত ত্বকের অধিকারীরা পড়েন বেশ বিড়ম্বনায়। বাড়তি তেল জমে ত্বকে বাড়ে ব্রণের প্রকোপ। এছাড়া তৈলাক্ত ত্বকে ধুলাবালি ও ময়লাও জমে বেশি। জেনে নিন এ ধরনের ত্বকের যত্নে কোন ফেস প্যাকগুলো ব্যবহার করবেন নিয়মিত।

তৈলাক্ত ত্বকের যত্নে ৩ ফেস প্যাক

ডিম, শসা ও পুদিনা

ডিমের সাদা অংশ তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী। এটি যেমন ত্বকের অতিরিক্ত তেল দূর করে, তেমনি ত্বক টানটান করতেও কার্যকর। একটি ডিমের সাদা অংশের সঙ্গে শসার রস ও পুদিনা পাতার পেস্ট মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। পুদিনার অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণমুক্ত রাখবে ত্বক। এছাড়া শসা ভেতর থেকে ঠাণ্ডা রাখবে ত্বক।
কলা, লেবু ও অলিভ অয়েল
একটি পাকা কলা চটকে আধা চা চামচ লেবুর রস ও ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করতে পারে এই প্যাক। পাশাপাশি বাড়তি তেল দূর করে ত্বক রাখবে ব্রণমুক্ত।
বেসন, হলুদ ও টক দই
বেসনের সঙ্গে সামান্য হলুদ গুঁড়া ও পরিমাণ মতো টক দই মিশিয়ে বানিয়ে ফেলুন পেস্ট। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে এটি ত্বকে নিয়ে আসবে কোমলতা। বেসন ত্বকের বাড়তি তেল দূর করবে।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম