ঝিঙার যত গুণ

আহমেদ শরীফ
১৭ জুলাই ২০২০, ১৯:২০আপডেট : ১৭ জুলাই ২০২০, ২০:৩২
image

প্রচুর পরিমাণে পানি ও আঁশ ছাড়াও ভিটামিন এ, ভিটামিন সি,আয়রন, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি৬ পাওয়া যায় ঝিঙা থেকে। জেনে নিন এই সবজির উপকারিতা সম্পর্কে।

ঝিঙার যত গুণ

দৃষ্টিশক্তি বাড়ায়
ঝিঙাতে বিটা ক্যারোটিন হিসেবে প্রচুর ভিটামিন এ আছে। তাই এই সবজি বয়স্কদের ক্ষেত্রেও দৃষ্টিশক্তি বাড়ায়। এছাড়া দৃষ্টিশক্তি কমে যাওয়া, আংশিক অন্ধত্বসহ চোখের অন্য সমস্যাও প্রতিরোধ করে এই সবজি। বিটা ক্যারোটিন চোখের অপটিক নার্ভ সুস্থ রাখে ও চোখকে ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে।

রক্তস্বল্পতা দূর করে
শরীরে আয়রন ঘাটতির কারণে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দেখা দেয়। ঝিঙাতে যেহেতু প্রচুর আয়রন থাকে, তাই রক্তস্বল্পতার সমস্যা দূর করে। এছাড়া লাল রক্ত কণিকার ভারসাম্য বজায় রেখে শরীরের সব অঙ্গে রক্ত প্রবাহে সাহায্য করে ঝিঙা। এতে করে শরীর ব্যথা ও ক্লান্তি দূর হয়।

ওজন কমায়
ঝিঙাতে ক্যালোরি, ফ্যাট ও কোলেস্টেরলের পরিমাণ কম থাকে। এটি অন্য খাবারের প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট সহজে হজম হতে সাহায্য করে। এতে করে ওজন কমে। এছাড়া এই সবজিতে থাকা ইনসুলিনের মতো পেপটাইড ও অ্যালকালোয়েড ব্লাড সুগার নিয়ন্ত্রণে অর্থাৎ ডায়াবেটিস কমাতে ভূমিকা রাখে।

কোষ্ঠকাঠিন্য দূর করে
এই সবজিতে প্রচুর পানি ও সেলুলোজ থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে । এছাড়া বাওয়েল মুভমেন্ট ঠিক রেখে হজমে সহায়তা করে ঝিঙ্গে।
লিভার ভালো রাখে
ঝিঙা শরীর থেকে টক্সিন ও অপ্রয়োজনীয় উপাদান বের করে দেয় ও লিভারের কার্যকারিতা বাড়িয়ে দেয়।

সূত্র: নেটমেডস ডট কম

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক