রেসিপি: নারকেলের দুধে ডিম রান্না

লাইফস্টাইল ডেস্ক
১৯ আগস্ট ২০২০, ১১:৫০ আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১১:৫০

স্বাদে পরিবর্তন আনতে নারকেলের দুধ দিয়ে রান্না করে ফেলতে পারেন ডিম। দক্ষিণ ভারতীয় এই রান্নাটি পোলাও কিংবা ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। জেনে নিন রেসিপি।

রেসিপি: নারকেলের দুধে ডিম রান্না
উপকরণ
সেদ্ধ ডিম- ৬টি
নারকেলের তেল- ১ টেবিল চামচ
সরিষা- ১ চা চামচ
কাঁচা মরিচ- কয়েকটি
দারুচিনি- ১ স্টিক (১ ইঞ্চি)
এলাচ- ৩টি
গোলমরিচ- ৫টি (সামান্য ভেঙে নেওয়া)  
আদা কুচি- ১ চা চামচ
রসুন- ৬ কোয়া (কুচি)
পেঁয়াজ- ২টি (কুচি)  
টমেটো- ৩টি (কুচি)
হলুদ গুঁড়া- আধা চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া- স্বাদ মতো
তেঁতুলের পানি- ১/৪ কাপ
নারকেলের ঘন দুধ- আধা কাপ
কারি পাতা- কয়েকটি
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
প্যানে তেল গরম করে সরিষা, দারুচিনি, এলাচ, কাঁচা মরিচ ও গোলমরিচ দিয়ে দিন। ফুটতে শুরু করলে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও আদা কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে গেলে টমেটো কুচি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ নাড়তে থাকুন। টমেটো নরম হয়ে গেলে তেঁতুলের পানি দিয়ে দিন। অল্প নারকেলের দুধ পাতলা করে দিয়ে নাড়তে থাকুন অনবরত। ফুটে উঠলে জ্বাল সামান্য কমিয়ে দিন। ঝোল পাতলা করতে চাইলে সামান্য পানি দিতে পারেন। ঝোল ঘন হয়ে গেলে কারি পাতা ও ঘন নারকেলের দুধ দিয়ে দিন। ফুটে ওঠার আগেই জ্বাল বন্ধ করে সেদ্ধ ডিম দিয়ে দিন। ঢাকনা দিয়ে প্যান ঢেকে রাখুন। ৫ মিনিট পর পরিবেশন করুন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম