সহজ ৩ উপায়ে বের করুন তালের রস

লাইফস্টাইল ডেস্ক
২৪ আগস্ট ২০২০, ১৯:২৫আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৯:২৫

তালের পিঠা খেতে যেমন ভীষণ সুস্বাদু, তেমনি তালের রসের তৈরি পায়েস কিংবা পুডিংও খেতে দারুণ মজা। তবে তাল থেকে রস বের করাটাই যা একটু ঝক্কির বিষয়! কয়েকটি সহজ পদ্ধতি জানা থাকলে এই ঝক্কি কমে যাবে অনেকটুকুই। জেনে নিন বছরজুড়ে তালের রস সংরক্ষণ পদ্ধতিও।

সহজ ৩ উপায়ে বের করুন তালের রস
পদ্ধতি ১
তালের খোসা ছাড়িয়ে আঁটি বের করে নিন। খুব অল্প পানি ছিটিয়ে গ্রেটারের সাহায্যে রস বের করুন। ছাঁকনি দিয়ে ছেঁকে নিন রস যেন বাড়তি আঁশ না থাকে। একটি পাতলা কাপড়ে মুড়ে ঝুকিয়ে রাখুন, এতে তিতা চলে যাবে।
পদ্ধতি- ২
 কাঁচি দিয়ে অল্প অল্প করে আঁটি থেকে আঁশ কেটে নিন। একটি স্টিলের চালনির উপর কেটে রাখা আঁশ ও আধা কাপ পানি দিয়ে ঘষে ঘষে রস বের করুন। একবার সব রস বের হয়ে গেলে আঁশ একসঙ্গে করে আরও ১/৪ কাপ পানি দিন। আবারও ঘষে ঘষে রস বের করুন। আঁটিগুলোও চালনিতে ঘষে রস বের করে নিন। একটি পাতলা সুতি কাপড়ে রস ঢেলে মুখ বেঁধে ঝুলিয়ে দিন উঁচু কোথাও।
পদ্ধতি ৩
এটি প্রাচীন পদ্ধতি। তালের আঁটি পানিতে ভিজিয়ে রাখুন। নরম হয়ে গেলে স্টিলের ছাঁকনির উপর ঘষে রস বের করে নিন।
সংরক্ষণ পদ্ধতি
ছোট ছোট মুখবন্ধ বাটিতে তালের রস নিয়ে রেখে দিন ডিপ ফ্রিজে। ইচ্ছে মতো বের করে খান পুরো বছর। 

ছবি- ইলিসা'স কুকিং 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক