তরকারিতে অতিরিক্ত লবণ বা মরিচ পড়ে গেলে করণীয়

লাইফস্টাইল ডেস্ক
৩০ অক্টোবর ২০২০, ২০:২৫আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ২০:৩০

অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে বা অন্যমনস্ক হয়ে রান্নায় লবণ, মরিচ বা মসলা বেশি পড়ে যায়। কয়েকটি টিপস জেনে রাখলে এ ধরনের ভুল শুধরে নেওয়া যাবে সহজেই।

তরকারিতে অতিরিক্ত লবণ বা মরিচ পড়ে গেলে করণীয়

  • খাবারে লবণ বেশি পড়ে গেলে আলু টুকরো করে ছড়িয়ে দিন। পরিবেশন করার আগে সেটি তুলে নিন। আলু, ডাল-সবজি বা স্যুপের অতিরিক্ত লবণ শুষে নেবে এবং খাবারের স্বাদও খারাপ করবে না।
  • লেবুর রস ছড়িয়ে দিলেও মুক্তি মিলবে অতিরিক্ত লবণ থেকে।
  • তরকারি অনুযায়ী দিতে পারেন টক দই। অতিরিক্ত লবণ ও ঝাল টেনে নেবে এটি।
  • লবণ এবং মরিচ বেশি হয়ে গেলে গ্রেভি জাতীয় সবজি বা ডালে আটার লেচি তৈরি করে দিয়ে দিন। কিছুক্ষণ পরে এটি তুলে নিয়ে পরিবেশন করুন।
  • মসলা বেশি পড়ে গেলে যে খাবারটি আপনি বানাচ্ছেন সেই খাবারের মূল উপাদানগুলোর পরিমাণ বাড়িয়ে দিন। যেমন যদি চিকেন বা সবজির কিছু তৈরি করেন, তবে এতে আপনি আরও বেশি চিকেন বা সবজি দিয়ে দিন। এতে করে খাবারে মসলার পরিমাণ ঠিক হবে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
কালাভুনায় ঘোড়ার মাংস মেশানোর ভিডিও ভাইরাল, ঘটনাস্থলে প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ
কালাভুনায় ঘোড়ার মাংস মেশানোর ভিডিও ভাইরাল, ঘটনাস্থলে প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ
লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্তি মিলবে কবে
লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্তি মিলবে কবে
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?