রেসিপি: শীতে চনমনে রাখবে এই ৩ চা

লাইফস্টাইল ডেস্ক
২৬ নভেম্বর ২০২০, ২২:০১আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২২:০৫

হুট করে গলা খুসখুস করা অথবা নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা প্রায়ই দেখা দেয় শীতকালে। শীতের এসব অস্বস্তি দূর করতে ভেষজ চা বানিয়ে ফেলতে পারেন ঝটপট। এগুলো পুষ্টিগুণেও অনন্য।   

লেবু ও গোলমরিচের চা

লেবু ও গোলমরিচের চা
এক কাপ পানি ফুটিয়ে একটি লেবুর রস ও ১/৪ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিন। এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে চুলার জ্বাল মৃদু করে দিন। নামিয়ে মধু মিশিয়ে পান করুন। গলা খুসখুসে ভাব কমানোর পাশাপাশি শরীরের দূষিত পদার্থ বের করতে সাহায্য করবে লেবু ও গোলমরিচের চা।

দারুচিনি ও তুলসি চা

দারুচিনি ও তুলসি চা
এক কাপ পানিতে ৮-১০টি তুলসি পাতা ও এক স্টিক দারুচিনি মিশিয়ে ফুটিয়ে নিন। চাইলে দারুচিনির গুঁড়াও ব্যবহার করতে পারেন। এক চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে কয়েক মিনিট রেখে দিন মৃদু আঁচে। নামিয়ে ছেঁকে মিশিয়ে নিন লেবুর রস ও স্বাদ মতো মধু। এই চা গলা ব্যথা ও ঠাণ্ডাজনিত অস্বস্তি দূর করবে। 

আদা ও পুদিনা চা

আদা ও পুদিনা চা
১ কাপ পানিতে ৬-৭টি পুদিনা পাতা ও ১ চা চামচ আদা কুচি মিশিয়ে ফুটিয়ে নিন। ফুটে উঠলে জ্বাল কমিয়ে দিয়ে ৪ থেকে ৫ মিনিট রাখুন চুলায়। নামিয়ে ছেঁকে পরিবেশন করুন গরম গরম। চাইলে মিশিয়ে নিয়ে পারেন লেবুর রস ও মধু।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ব্রাজিল ফেবারিট হলেও আগের মতো নয়, ভয় পাওয়ার কিছু নেই’ 
‘ব্রাজিল ফেবারিট হলেও আগের মতো নয়, ভয় পাওয়ার কিছু নেই’ 
আর্জেন্টিনার অনুশীলন বাতিল 
আর্জেন্টিনার অনুশীলন বাতিল 
নরওয়ের কোচের ‘উসকানিতে’ কী বললেন ব্রাজিলের কোচ 
নরওয়ের কোচের ‘উসকানিতে’ কী বললেন ব্রাজিলের কোচ 
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২