উজ্জ্বল ত্বকের জন্য দুধের প্যাক

লাইফস্টাইল ডেস্ক
২৭ নভেম্বর ২০২০, ১৪:৩০ আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৪:৩০

রূপচর্চায় দুধের ব্যবহার চলে আসছে সেই প্রাচীনকাল থেকেই। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি দূর করে ত্বকের শুষ্কতা। জেনে নিন দুধের কয়েকটি ফেসপ্যাক সম্পর্কে।

উজ্জ্বল ত্বকের জন্য দুধের প্যাক

  • অল্প পরিমাণ দুধ সরাসরি লাগান ত্বকে। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও প্রাণবন্ত।
  • ২ চা চামচ দুধের সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ভেতর থেকে ত্বকের ময়লা দূর করতে পারে দুধ। এজন্য অল্প পরিমাণে দুধ নিয়ে তুলার সাহায্যে ত্বকে লাগিয়ে ম্যাসাজ করুন কয়েক মিনিট। ৫ থেকে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • দুধের সঙ্গে দুই টুকরো পাকা পেঁপে মিশিয়ে সেই মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন।
  • ২ চা চামচ দুধের সঙ্গে ১ চা চামচ মধু এবং অল্প পরিমাণে গরম পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং গলায় লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে।

তথ্য- বোল্ডস্কাই ম্যাগাজিন

/এনএ/
সম্পর্কিত
উৎসবের পর চোখ-মুখ ফোলা, ত্বকও নিষ্প্রভ? রূপ ফেরাতে যা করবেন
গালে-গলায় লালচে র‌্যাশ, চুলকানি? ভরসা রাখুন ৩ উপাদানে
ত্বকের রুক্ষতা দূর করে উজ্জ্বলতা বাড়ায় চিয়া সীড
সর্বশেষ খবর
ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সেবায় বিপর্যয়
ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সেবায় বিপর্যয়
অবরুদ্ধের ১২ ঘণ্টা পর মুক্ত ভিসি, অচলাবস্থা কাটাতে তিন দিন বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়
অবরুদ্ধের ১২ ঘণ্টা পর মুক্ত ভিসি, অচলাবস্থা কাটাতে তিন দিন বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জবির পাঁচ কর্মকর্তা বরখাস্ত
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জবির পাঁচ কর্মকর্তা বরখাস্ত
আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের অপেক্ষায় যে দুই তরুণ
আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের অপেক্ষায় যে দুই তরুণ
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম