করোনাভাইরাস: স্বাদ ও গন্ধের অনুভূতি ফিরিয়ে আনবেন যেভাবে

জুবায়ের ইবনে কামাল
০৪ জানুয়ারি ২০২১, ১৪:০৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৪:০৪

গন্ধ এবং স্বাদ কমে যাওয়া কোভিড-১৯ এর অন্যতম লক্ষণ। প্রথমদিকে কিছু ক্ষেত্রে বিরল লক্ষণ হিসেবে এটি দেখা দিতো।কিন্তু পরে গন্ধ ও স্বাদের অনুভূতি হারিয়ে যাওয়াকে করোনাভাইরাসের সাধারণ লক্ষণ হিসেবে ধরা হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো করোনার অন্যান্য লক্ষণগুলোর মধ্যে গন্ধ এবং স্বাদজনিত ক্ষতি পুনরুদ্ধার করতে আরও বেশি সময় নেয়। তবে যতই দেরি হোক না কেন, স্বাভাবিকভাবে গন্ধ এবং স্বাদের অনুভূতি ফিরে পাওয়া গুরুত্বপূর্ণ। যদিও এই লক্ষণগুলো সম্পূর্ণভাবে  মোকাবিলা করার কোনও ‘প্রমাণিত’ প্রতিকার নেই। তবে কয়েকটি খাবারের বিকল্প সম্পর্কে জেনে নিতে পারেন যা আপনার স্বাদ এবং গন্ধের অনুভূতি ফিরে পেতে সহায়তা করতে পারে।

ক্যারমের বীজ
অজওয়াইন বা ক্যারম বীজ সর্দি এবং অ্যালার্জির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি বিশ্বস্ত প্রতিকার হিসেবে বিবেচিত হয়ে আসছে বহুদিন ধরে। ভারত উপমহাদেশের পরিচিত মসলা যা স্বাদে তিক্ত এবং একই সাথে ঘ্রাণকেন্দ্রিক সংবেদনশীল অঙ্গের কার্যকারিতা বাড়ায়।

একটি কাপ বা ন্যাপকিনে ১ চা চামচ ক্যারম বীজ মুড়িয়ে নিন এবং গভীর দীর্ঘশ্বাস নেওয়ার সময় ঘ্রাণটি ইনহেলারের মতো করে গ্রহণ করুন। দিনে কয়েকবার নিতে পারেন এভাবে।

রসুন
রসুন একটি শক্তিশালী অ্যান্টি-ভাইরাল। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি নেই। আয়ুর্বেদ শাস্ত্র বলে, রসুনে এমন বৈশিষ্ট্যও থাকতে পারে যা প্রদাহকে প্রশমিত করে তোলে, শ্বাস প্রশ্বাসকে স্বাচ্ছন্দ্য দেয় এবং শেষ পর্যন্ত গন্ধ এবং স্বাদকে আরও দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে।

রসুন, লবঙ্গ এবং পানির মিশ্রণে একটি পানীয় তৈরি করে নিন। সাথে লেবুর রস যোগ করুন। এটি পান করুন।

লাল মরিচের ম্যাজিক
গরম মসলা যেমন লাল মরিচ বা মরিচ গুঁড়ো আপনার গন্ধের হারিয়ে যাওয়া অনুভূতি ফিরে পেতে সহায়ক হতে পারে। মসলায় উপস্থিত শক্তিশালী উপাদানগুলোতে রয়েছে একটি অবরুদ্ধ নাককে কার্যকরভাবে ‘পরিষ্কার’ করার শক্তি। সাথে সাথে ইন্দ্রিয়কে সক্রিয় করা এবং ঘ্রাণকেন্দ্রিক সংবেদনগুলোর কার্যকারিতাকে উন্নত করতে সহায়তা করে।

এক কাপ বিশুদ্ধ পানিতে লাল মরিচের গুঁড়ার সাথে মধুর মতো মিষ্টি কিছু যুক্ত করে সেই তরল পানীয় পান করুন দিনে একাধিকবার।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী