অকালে চুল পেকে যাচ্ছে? জেনে নিন করণীয়

বয়সের আগেই চুল পেকে যেতে পারে অনেক কারণে। জিনগত কারণে যেমন অল্প বয়সে চুল পেকে যায়, তেমনি খাওয়া দাওয়ার অনিয়ম ও দুশ্চিন্তাও পাকা চুলের জন্য দায়ী। তাই শরীরের পাশাপাশি চুলের স্বাস্থ্য ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার, শাকসবজি বেশি খাওয়ার বিকল্প নেই। পাশাপাশি অকালে চুল পেকে গেলে ঘরোয়া উপায়ে করতে পারেন সমাধান।

লাইফস্টাইল ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৯

নারকেল তেল
রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে চুলে নারকেল তেল ম্যাসাজ করুন। পরদিন সকালে চুল ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। সপ্তাহে তিনদিন ব্যবহার করুন এভাবে।

আদা
প্রতিদিন আদা খেলে চুল পাকবে না। ১ চা চামচ আদা কুচি ১ টেবিল চামচ মধুর সঙ্গে মিশিয়ে খান।

আমলকী
প্রতিদিন আমলকী খেলেও চুলের স্বাস্থ্যের উন্নতি হবে। আমলকী চিবিয়ে খাওয়ার পাশাপাশি খেতে পারেন জুস। সপ্তাহে একবার চুলে আমলা তেল লাগালেও কাজ হবে।

ঘি
ঘি চুলে লাগালে চুল সাদা হবে না। সপ্তাহে দুইবার ঘি দিয়ে চুলের গোড়া ম্যাসাজ করুন।

পেঁয়াজ
পেঁয়াজের রস চুল ভালো রাখার পাশাপাশি চুল পাকতে দেয় না। সপ্তাহে দুইবার চুলের গোড়ায় পেঁয়াজের রস ভালোভাবে ঘষুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।

গাজরের রস
পাকা চুলের সমস্যা দূর করতে দারুণ কাজ করে গাজর।

কারি পাতা
চুল পেকে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে কারি পাতা। ১/৪ কাপ কারি পাতার পেস্ট ও আধা কাপ দই একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ৩০ মিনিট রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

আমন্ড অয়েল
সমপরিমাণ আমন্ড তেল, লেবুর রস ও আমলকীর রস চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।

/এনএ/
সম্পর্কিত
রাতের যত্নে যেভাবে তৈরি করবেন সহজ স্কিন কেয়ার রুটিন
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
ত্বকের যত্নে চকোলেট ফেস মাস্ক: ঘরেই যত্ন, তবে সতর্কতায়
সর্বশেষ খবর
৪ খুনের ঘটনায় গ্রেফতার আসামিদের বন্ধু আদালতে কী বললেন?
৪ খুনের ঘটনায় গ্রেফতার আসামিদের বন্ধু আদালতে কী বললেন?
ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে দাওয়াতে ইসলামের বর্ণাঢ্য শোভাযাত্রা
ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে দাওয়াতে ইসলামের বর্ণাঢ্য শোভাযাত্রা
সৌদিতে অগ্নিকাণ্ড: ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার
সৌদিতে অগ্নিকাণ্ড: ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার
শুরু হচ্ছে মায়েদের হাতে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রতিমন্ত্রী 
শুরু হচ্ছে মায়েদের হাতে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রতিমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা