সুপার ফুড ব্রকোলি

সুস্থ থাকার জন্য সুষম ও স্বাস্থ্যকর খাবার খাওয়া সব সময় জরুরি। স্বাস্থ্যকর অনেক ফল ও সবজি আছে যা আমরা প্রতিদিনের তালিকায় রাখতে পারি। সেই তালিকায় যুক্ত করতে পারেন বিদেশি সবজি ব্রকোলি। বিদেশি হলেও এখন দেশেই দেদার উৎপাদন হচ্ছে ব্রকোলি। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সুপার ফুড, যা ঠাণ্ডা ও ফ্লু থেকে আপনাকে নিরাপদে রাখতে পারে।

আহমেদ শরীফ
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৩

ব্রকোলির পুষ্টিগুণ
গবেষণায় জানা গেছে, ব্রকোলিতে ফাইটোক্যামিকেল, মিনারেল, অ্যান্টি অক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে। আছে ভিটামিন সি, এ, ই এবং কে। সেলেনিয়াম, জিংক, আয়রনের মতো মিনারেল আছে এই সবজিতে। অনেক সবজির চেয়ে ব্রকোলিতে প্রোটিনের পরিমাণ বেশি।

ঠাণ্ডা লাগা প্রতিরোধে
ঠাণ্ডা লাগে ভাইরাসের কারণে। রাইনোভাইরাসের কারণে বেশিরভাগ ঠানণ্ডা লাগে মানুষের। ব্রকোলিতে কোয়েরসেটিন নামের উপাদান থাকে, যা রাইনোভাইরাসের সংক্রমণ প্রতিকারে ভূমিকা রাখে। এই সুপার ফুড খাওয়ার কারণে শরীরে রাইনোভাইরাস সহজে প্রবেশ করতে পারে না। আরেক গবেষণায় জানা গেছে ব্রকোলিতে ভিটামিন সি থাকে প্রচুর, যা ঠাণ্ডা এমনকি অন্য রোগের প্রকোপ কমায়।

ফ্লু থেকে রক্ষা করে
ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে ফ্লু অর্থাৎ জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথার অসুখ দেখা দেয়। তবে এই ফ্লু এক পর্যায়ে নিউমোনিয়ার মতো জটিলতাও সৃষ্টি করতে পারে। বর্তমানে অ্যান্টি ভাইরাল ওষুধ বাজারে পাওয়া গেলেও ভাইরাসের মিউটেশনের কারণে অ্যান্টিবায়োটিক এখন খুব একটা কাজে আসছে না। সুস্থ থাকতে তাই খাদ্য তালিকায় রাখতে পারেন ব্রকোলি। এই সবজিতে প্রচুর পরিমাণে সালফোরাফেইন থাকে, যা ভাইরাসকে প্রতিহত করতে পারে। ব্রকোলিতে ভিটামিন কে, ফোলেট ও অ্যান্টিঅক্সিডেট প্রচুর থাকে, এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। প্রাকৃতিকভাবেই ফ্লু এর সব উপসর্গ দূর করতে পারে ব্রকোলি।

ব্রকোলির অন্য উপকারিতা

  • ব্রকোলিতে ইনডোল থ্রি কার্বিনোল নামের পুষ্টি উপাদান থাকে, যা ক্যানসার প্রতিরোধে সহায়ক।

  • লুটেইন, জিয়াজেনথিন, বিটা ক্যারোটিন থাকে ব্রকোলিতে, যা চোখের জন্য বেশ উপকারী।

  • পটাশিয়াম আছে ব্রকোলিতে, যা হৃদরোগের ঝুঁকি কমায়।

  • হজমের জন্য বেশ উপকারী এই সবজি। কোষ্ঠকাঠিন্য কমায় ব্রকোলি।

  • বয়সের ছাপ কমাতে উপকারী।

  • দাঁত ও হাড়ের জন্য এবং গর্ভবতী নারীদের জন্য ব্রকোলি উপকারি।

তথ্যসূত্র: বোল্ডস্কাই, হেলথলাইন ডট কম

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম