টমেটো সস তৈরির সহজ পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক
১১ মার্চ ২০২১, ১৪:৩৪আপডেট : ১১ মার্চ ২০২১, ১৪:৩৪

স্বাস্থ্যকর উপায়ে ঘরেই বানিয়ে ফেলতে পারেন টমেটো সস। এটি খাওয়া যাবে সংরক্ষণ করেও। জেনে নিন টমেটো সস তৈরির সহজ পদ্ধতি।  

উপকরণ
লাল টমেটো- আড়াই কেজি
বড় আকারের পেঁয়াজের অর্ধেক
আদা- আধা ইঞ্চি (পাতলা করে কাটা)
রসুন- ৩ কোয়া (বড় আকারের)
লবঙ্গ- ৪টি
দারুচিনি- ১ টুকরো
চিনি- স্বাদ মতো
মরিচের গুঁড়া- স্বাদ মতো
লবণ- স্বাদ মতো
সাদা ভিনেগার- আধা কাপ

প্রস্তুত প্রণালি
পাকা ও লাল টমেটো টুকরো করে কেটে চুলায় দিন। পেঁয়াজ, রসুন, আদা, লবঙ্গ, দারুচিনি ও আধা কাপ পানি দিয়ে ঢেকে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে গরম মসলাগুলো উঠিয়ে ফেলে দিন। ঠাণ্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিন। একটি স্টিলের ছাঁকনিতে ব্লেন্ড করা মিশ্রণ চেলে নিন। এতে সস মিহি হবে।  

চেলে নেওয়া টমেটো পিউরি চুলায় দিয়ে দিন। এর মধ্যে চিনি, লবণ ও মরিচের গুঁড়া দিয়ে নাড়ুন। গরম হয়ে গেলে অল্প অল্প করে ভিনেগার মেশান। কম আঁচে অনবরত নাড়তে থাকুন। ঘন হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে বয়ামে সংরক্ষণ করুন। রুম টেম্পারেচারে দুই সপ্তাহ ও ফ্রিজে দুই মাস পর্যন্ত ভালো থাকে ঘরে তৈরি টমেটো সস।  

ছবি: আয়েশা’স রেসিপি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক