ফ্রিজের তাপমাত্রা কত থাকা উচিত?

লাইফস্টাইল ডেস্ক
০৮ নভেম্বর ২০২১, ১৮:১১আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৮:১১
imagedocument

খাবার দীর্ঘদিন জীবাণুমুক্ত রাখতে ফ্রিজ সঠিক তাপমাত্রায় রাখা জরুরি। সঠিক তাপমাত্রা আসলে কত? জেনে নিন সেটাই।

ফ্রিজের তাপমাত্রা কত থাকা উচিত?

  • ফ্রিজের তাপমাত্রা থাকতে হবে ৪০ ডিগ্রি ফারেনহাইট বা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে। সেক্ষেত্রে ফ্রিজার বা ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকা উচিত মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস বা ০ ডিগ্রি ফারেনহাইট।
  • ফ্রিজে খাবার জমে যাবে না, ফ্রেশ থাকবে। যদি খাবার জমে যায় তবে দ্রুত তাপমাত্রা নিয়ন্ত্রকের দিকে নজর দিন। ৩৭ থেকে ৪০ ডিগ্রি ফারেনহাইটে সেট করে দিন।
  • চুলা থেকে নামানো ধোঁয়া ওঠা খাবার রাখবেন না ফ্রিজে।
  • পর্যাপ্ত বাতাস চলাচল না থাকলে সঠিক তাপমাত্রা বজায় থাকে না ফ্রিজে। তাই অতিরিক্ত খাবার রাখবেন না ফ্রিজে। বাতাস বের হওয়ার ভেন্টের সামনে কোনও কিছু রেখে বাতাস আঁটকে দেবেন না। আবার ফ্রিজ একদম খালি রাখলেও পোহাতে হতে পারে ঝামেলা। এতে অতিরিক্ত ঠান্ডায় জমে যেতে পারে ফ্রিজে থাকা খাবার।
  • ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা রাখবেন না। কারণ বাইরের বাতাসের অধিক প্রবেশের জন্যেও ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ কঠিন হতে পারে।
  • ফ্রিজের ভেতরে খাবারগুলো একটি তাকে গাদাগাদি করে না রেখে সব তাকে ছড়িয়ে রাখুন।
  • ফ্রিজের কয়েল পরিষ্কার করুন নির্দিষ্ট সময় পরপর।

তথ্য: রিডার্স ডাইজেস্ট

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান