যেসব অভ্যাস পরিবর্তনে বাড়বে সঞ্চয়

লাইফস্টাইল ডেস্ক
২২ জানুয়ারি ২০২২, ২১:৪৫আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ২১:৫৬

মাসের শুরুতে হাতে আসা টাকা মাস না পেরুতেই বেমালুম গায়েব হয়ে যায়। তবে এর মধ্য থেকেই চাই ভবিষ্যতের জন্য খানিকটা সঞ্চয়। অভ্যাসে ছোটখাট পরিবর্তন আনলেই বাড়তে পারে সঞ্চয়ের পরিমাণ।

যেসব অভ্যাস পরিবর্তনে বাড়বে সঞ্চয়

  • খুব একটা ব্যবহার করা হয় না এমন অ্যাপ, ম্যাগাজিন, ওটিটি প্ল্যাটফর্মগুলোর সাবস্ক্রিপসন ক্যানসেল করে দিন।
  • গ্রোসারি শপে গেলেই কিছু না কিছু কেনা হয় যায়। তাই বারবার না গিয়ে মাসের বাজারের লিস্ট একবারে করে নিয়ে যান গ্রোসারি শপে। একবারে বেশি পরিমাণে কিনলে বিভিন্ন ছাড়ও পাওয়া যাবে।
  • ব্যাংকের স্কিমগুলো সম্পর্কে খোঁজখবর নিয়ে উপযুক্ত একটিতে ইনভেস্ট করুন। এটি সঞ্চয়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
  • ঘন ঘন বাইরের খাবার খাওয়ার অভ্যাস থাকলে সেটি বাদ দিন। সপ্তাহে একদিন খেতে পারেন রেস্টুরেন্টের খাবার। বাকি দিনগুলোতে নিজের খাবার নিজেই বানিয়ে নিন। একটি বড় অংকের টাকা বেচে যাবে।
  • একটি মাটির ব্যাংক রাখতে পারেন ঘরে। প্রতিদিন কিছু কিছু করে টাকা রাখুন এই ব্যাংকে।
  • প্রতিদিনের খরচগুলো একটি ডায়েরিতে টুকে রাখুন। এতে নিজেই বের করে ফেলতে পারবেন বাড়তি খরচের খাতগুলো।
  • অপ্রয়োজনে লাইট, ফ্যান চালিয়ে রাখবেন না। এতে বাড়তি ইলেক্ট্রিসিটি বিল থেকে রেহাই মিলবে।
  • অনলাইন শপিং করার আগে ভেবে দেখুন সেটি আসলেই আপনার প্রয়োজন আছে কিনা। সঙ্গে সঙ্গে কিছু কিনে না ফেলে সেটি কার্টে যোগ করে রাখুন। দুই দিন পর যদি মনে হয় জিনিসটি আসলেই আপনি কিনতে চাইছেন, তাহলেই ফেলুন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক