বেগুন ভেজে ফেলুন এই পদ্ধতিতে

লাইফস্টাইল ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২, ২১:১৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২১:১৯

স্বাদে নতুনত্ব নিয়ে আসতে একটু ভিন্নভাবে ভেজে ফেলতে পারেন বেগুন। গরম গরম ভাতের পাশাপাশি রুটি কিংবা পরোটার সঙ্গেও এই ভেগুন ভাজা খেতে অসাধারণ। জেনে নিন রেসিপি।

বেগুন ভেজে ফেলুন এই পদ্ধতিতে

কচি বেগুন চাকা করে কেটে নিন। একটু মোটা করে কাটবেন। চামচের সাহায্যে ভেতরের অংশ উঠিয়ে রেখে দিন। বাটির মতো গর্ত হয়ে গেলে সামান্য লবণ, হলুদ ও মরিচের গুঁড়া মেখে নিন।

একটি বাটিতে উঠিয়ে রাখা বেগুন কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও মরিচ কুচি একসঙ্গে মিশিয়ে নিন। অল্প জিরা, ধনিয়া, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে মেখে নিন। স্বাদ মতো লবণ দেবেন। দুটি ডিম ভেঙে মিশিয়ে নিন।

প্যানে তেল গরম করে বেগুনের টুকরা দিয়ে দিন। উপরের গর্ত করা অংশে চামচ দিয়ে ডিম- সবজির মিশ্রণ দিয়ে প্যান ঢেকে দিন। চুলার আঁচ মাঝারি থাকবে। ৫ মিনিট পর বেগুন উল্টে দিন। সময় নিয়ে দুই পাশ ভেজে তুলুন।  

ছবি ও রেসিপি: জনতার রান্নাঘর 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম