মাছ রান্নার আগে মনে রাখুন এসব বিষয়

লাইফস্টাইল ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৪

মাছ কেনা থেকে রান্না পর্যন্ত প্রতিটি কাজই বেশ ঝক্কির। ঠিক মতো পরিষ্কার করা, মসলা মেখে রাখা, ভাজার সময় সাবধানে উল্টে দেওয়ার কাজগুলো করতে হয় বুঝেশুনে। মাছ রান্নার আগে কিছু বিষয় মনে রাখলে কাজগুলো সহজ হয়ে যাবে অনেকটাই।

মাছ রান্নার আগে মনে রাখুন এসব বিষয়

  • কেনার সময় সঠিক মাছ বেছে নেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। স্বচ্ছ ও পরিষ্কার চোখ এবং লাল বা গোলাপি ফুলকোওয়ালা মাছ বেছে নিন কেনার সময়।
  • মাছ দ্রুত পচে যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব সঠিক উপায়ে সংরক্ষণ করুন। জিপলক ব্যাগে ভরে বাটি ভর্তি বরফের উপরে রেখে দিন। এরপর বাটি ফ্রিজারে ঢুকিয়ে রাখুন।
  • বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলেও স্বাদ হারিয়ে ফেলে মাছ। আঁশযুক্ত মাছ সর্বোচ্চ দুই ঘণ্টা এবং আঁশছাড়া মাছ সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত ম্যারিনেট করে রাখুন।
  • মাছ ভাজা বা রান্নার আগে মুছে নেবেন ভালো করে।
  • মাছ উল্টে দেওয়ার সময় ভেঙে যাওয়ার সমস্যা এড়াতে ফিশ স্প্যাচুলা ব্যবহার করুন। এই ধরনের চামচ একদম চিকন ও নমনীয় হয়।
  • মাছ গ্রিল করার আগে সামান্য মায়োনিজ মেখে নিতে পারেন। এতে চামড়া লেগে যাবে না।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
ভ্যাম্পায়ার নয়, পাহাড়ি সৌন্দর্যেই মুগ্ধ করবে ট্রান্সিলভানিয়া
ভ্যাম্পায়ার নয়, পাহাড়ি সৌন্দর্যেই মুগ্ধ করবে ট্রান্সিলভানিয়া
হাদি হত্যা: ২৭ সেপ্টেম্বরের মধ্যে অধিকতর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ
হাদি হত্যা: ২৭ সেপ্টেম্বরের মধ্যে অধিকতর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ
ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা