খরচ বাঁচানোর ৭ উপায়

লাইফস্টাইল ডেস্ক
১২ মার্চ ২০২২, ১৫:০২আপডেট : ১২ মার্চ ২০২২, ১৫:০৫

বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ আনিস। ছোট পরিবার, বেতনও পান মোটামুটি ভালোই। তারপরেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। মাসের মাঝামাঝি থেকেই শুরু হয়ে যায় আর্থিক টানাপড়েন। এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু খরচের লাগাম টেনে ধরতে পারেন।  

খরচ বাঁচানোর ৭ উপায়

  1. সবসময় হিসেব করে খরচ করুন। হাতে টাকা এলেই প্রয়োজনের বাইরে একাধিক জিনিস কিনে ঘরভর্তি করবেন না। যে মাসে যেটা প্রয়োজন, সেটাই কিনুন।
  2. খরচের সঠিক পরকল্পনা থাকা চাই। মাসের শুরুতেই হিসেব করে নিন, কোন খাতে কত খরচ করবেন। সব খরচের বরাদ্দ শেষে যা হাতে থাকে সেটা মাসের শুরুতেই সেভিংস অ্যাকাউন্টে রেখে দিন।  
  3. ধূমপান করার অভ্যাস থাকলে তা ত্যাগ করুন। এতে টাকাও বাঁচবে, সঙ্গে শরীরও ভালো থাকবে। 
  4. ঘনঘন রেস্তোরাঁয় খেতে যাওয়ার অভ্যাস থাকলে সেটি বাদ দিন। মাসে একদিন যেতে পারেন।  
  5. প্রতি মাসে পার্লার খরচ লেগেই থাকে। ফেসিয়াল, স্পাসহ নানা রকম ট্রিটমেন্ট কিন্তু ঘরেও করতে পারেন খুব সহজে। খরচ বাঁচবে অনেকটাই।
  6. সবসময় আয় বুঝে ব্যয় করবেন। অন্যের দেখাদেখি বড় অংকের টাকা খরচ করতে যাবেন না।
  7. অনলাইন শপিংয়ে অনেক সময় প্রয়োজনের বাইরে খরচ হয়ে যায়। এ থেকে মুক্তি পেতে অনলাইনে কিছু দেখলে সঙ্গে সঙ্গে না কিনে ফেলে সেটি কার্টে রেখে দিন। ১ সপ্তাহ পর যদি মনে হয় জিনিসটি আসলেই প্রয়োজনীয়, তাহলে কিনুন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম