মজাদার আলু-টমেটো ভাজি করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
২২ মার্চ ২০২২, ১৮:২৮ আপডেট : ২২ মার্চ ২০২২, ১৮:৩৫

আলু ভাজি করে ফেলতে পারে একটু অন্যভাবে। প্রায় সমপরিমাণ টমেটো দিয়ে করা এই আলু ভাজি গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। জেনে নিন রেসিপি।

 

মজাদার আলু-টমেটো ভাজি করবেন যেভাবে


প্যানে ২ চা চামচ তেল গরম করে ২টি পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে গেলে আধা চা চামচ আদা রসুন বাটা দিন। কোয়ার্টার চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া ও আধা চা চামচ ধনিয়ার গুঁড়া দিন। সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। স্বাদ মতো লবণ দিন। খানিকটা মোটা করে কাটা তিনটি আলু দিয়ে দিন। দুই চামচ পানি দিয়ে নেড়ে ঢেকে দিন প্যান। আলু কিছুটা সেদ্ধ হয়ে গেলে ৪টি টমেটো টুকরা করে দিয়ে দিন। কয়েকটি কাঁচা মরিচের ফালি দিয়ে নেড়ে নিন। আধা কাপ পেঁয়াজের কলি কুচি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিন প্যান। বাড়তি পানি দেওয়ার দরকার নেই। সবজি থেকেই পানি বের হবে। আলু ও টমেটো সেদ্ধ হয়ে গেলে মাখা মাখা থাকা অবস্থায় ভাজা জিরার গুঁড়া ও ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন।  

ছবি ও রেসিপি: জনতার রান্নাঘর 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই বেদেপল্লিতে এতই মাদক বিক্রি হয়, রাখতে হয়েছে টাকা গণনার মেশিন
এই বেদেপল্লিতে এতই মাদক বিক্রি হয়, রাখতে হয়েছে টাকা গণনার মেশিন
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ’
‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ’
বন্ধুর বোনকে আটকে রেখে ধর্ষণ, আদালতে স্বীকার করলো দুই আসামি
বন্ধুর বোনকে আটকে রেখে ধর্ষণ, আদালতে স্বীকার করলো দুই আসামি
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ