মিষ্টি তরমুজ চেনার ৫ উপায় 

লাইফস্টাইল ডেস্ক
২০ এপ্রিল ২০২২, ১৪:৩০আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৫:০২

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মের রসালো এই ফল পানিশূন্যতা রোধ করে। এক গ্লাস ঠান্ডা তরমুজের রস জুড়ায় আমাদের প্রাণও। তবে কিনতে গিয়ে মিষ্টি ও রসালো তরমুজ কোনটা সেটা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দেখেশুনে কিনে বাসায় নিয়ে আসার পর দেখা যায় রসহীন ও ফ্যাকাসে তরমুজ দিয়ে দিয়েছেন দোকানি। জেনে নিন কেনার সময় কোন বিষয়গুলো মাথায় রাখলে কিনতে পারবেন মিষ্টি তরমুজ।  

মিষ্টি তরমুজ চেনার ৫ উপায় 

  • তরমুজের যে অংশ দীর্ঘদিন মাটির উপর থাকে, সেই অংশ হলুদ হয়ে যায়। তরমুজ কেনার আগে তাই লক্ষ করুন হলদে দাগ আছে কিনা। বড় হলুদ দাগ থাকা মানে তরমুজটি ঠিক মতো পেকে যাওয়ার পর জমি থেকে ওঠানো হয়েছে। সাদাটে দাগ আছে এমন তরমুজ কিনবেন না। এ ধরনের দাগ থাকা মানে তরমুজ সময়ের আগেই জমি থেকে উঠিয়ে আনা হয়েছে।
  • তরমুজ গোলাকার হতে পারে কিংবা ওভাল আকৃতির হতে পারে। তবে কাটা-ছেঁড়া বা একদিক বড় একদিক ছোট এমন তরমুজ কিনবেন না। অনেক সময় পর্যাপ্ত পানির অভাবে তরমুজের এমন আকৃতি হতে পারে। এসব তরমুজে রস হয় না বেশি। 
  • রসে টইটম্বুর তরমুজ হবে ভারি। তরমুজ হাতে নিয়ে যদি হালকা বা ফাঁপা মনে হয়, তবে বুঝবেন সেটি ঠিক মতো পাকার আগেই চলে এসেছে বাজারে। 

তরমুজের গোড়ায় শুকিয়ে যাওয়া অংশ থাকলে বুঝবেন সেটি ঠিক মতো পেকেছে

  • তরমুজের গায়ে টোকা দিয়ে দেখুন। ভারি আওয়াজ আসলে সেটি রসালো ও পাকা। 
  • তরমুজের গোড়ায় শুকিয়ে যাওয়া অংশ থাকলে বুঝবেন সেটি ঠিক মতো পেকেছে। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বই দেখে পরীক্ষা দিচ্ছেন তারা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর
বই দেখে পরীক্ষা দিচ্ছেন তারা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
অবশেষে বিয়ানীবাজারে নৌকাবাইচ, সুনাই নদীর তীরে উৎসবের আমেজ 
অবশেষে বিয়ানীবাজারে নৌকাবাইচ, সুনাই নদীর তীরে উৎসবের আমেজ 
তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ
তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা