ঝাল চিকেন কোরমা বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
৩০ এপ্রিল ২০২২, ০১:২৮আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০১:২৮

ঈদ মেন্যুতে রাখতে পারেন মজাদার চিকেন কোরমা। ঝাল ঝাল এই কোরমা খেতে পারেন পোলাও, বিরিয়ানি কিংবা খিচুড়ির সঙ্গে। জেনে নিন রেসিপি

ঝাল চিকেন কোরমা বানাবেন যেভাবে

আধা কাপ তেল দিন প্যানে। তেল গরম হলে ১২০০ গ্রাম মুরগির মাংসের পিস, ৪ টুকরো দারুচিনি ও ৬টি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিন। স্বাদ মতো লবণ দিন। মাংসের পানি না শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজুন। মাংসের রঙ বদলে গেলে ১ চা চামচ আদা বাটা ও ১ চা চামচ রসুন বাটা দিন। কষিয়ে নেওয়ার পর ২ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া ও স্বাদ মতো কাশ্মিরি মরিচের গুঁড়া দিন। ১/৩ কাপ টক দই দিন। আঁচ বেশি দিয়ে সব মসলার সঙ্গে মাংস কষিয়ে নিন। কোয়ার্টার কাপ কাজু ও কাঠবাদামের পেস্ট ও আধা কাপ বেরেস্তা দিয়ে দিন। নেড়েচেড়ে ৪০০ মিলি পানি এবং আধা কাপ পেঁয়াজ বেরেস্তা ভেঙে দিয়ে দিন। শাহি গরম মসলার গুঁড়া দিন ১ চা চামচ। ২০ মিনিটের জন্য ঢেকে দিন প্যান। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে।

রেসিপি ও ছবি: জনতার রান্নাঘর    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
২৪ ঘণ্টার ভারত সফরে নিরাপত্তার চাদরে মোড়ানো শি জিনপিং
২৪ ঘণ্টার ভারত সফরে নিরাপত্তার চাদরে মোড়ানো শি জিনপিং
ছেলে নেই, মেয়েকে সম্পত্তি দান নিয়ে নতুন আইনে কী আছে
ছেলে নেই, মেয়েকে সম্পত্তি দান নিয়ে নতুন আইনে কী আছে
ঘর সাজাতে গিয়ে যে খরচগুলো অপ্রয়োজনীয়
ঘর সাজাতে গিয়ে যে খরচগুলো অপ্রয়োজনীয়
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে