দুই পদ্ধতিতে বানিয়ে ফেলুন ঘি

লাইফস্টাইল ডেস্ক
১০ মে ২০২২, ১৮:০৪ আপডেট : ১০ মে ২০২২, ১৮:০৪

ঘরে বানানো ঘিয়ের চমৎকার সুঘ্রাণ খাবারের স্বাদ বাড়িয়ে দিতে পারে অনেকখানি। দুই পদ্ধতিতে বাসায়ই বানিয়ে ফেলতে পারেন খাঁটি ঘি। সর তুলে রেখে ঘি বানানো যায়। তবে এটা সময়সাপেক্ষ। ঝটপট ঘি বানাতে চাইলে বাটার দিয়ে তৈরি করে ফেলুন ঘি। জেনে নিন ঘি বানানোর দুই পদ্ধতি সম্পর্কে।

দুই পদ্ধতিতে বানিয়ে ফেলুন ঘি

দুধের সর দিয়ে ঘি
দুধের সর জমিয়ে ফ্রিজে রেখে দিন। বেশ খানিকটা জমে গেলে ফ্রিজ থেকে বের করে মিহি করে বেটে নিন সর। বাটা সর পানি দিয়ে ধুয়ে ফেলুন। খুব সাবধানে পানি আলাদা করুন সর থেকে। অতিরিক্ত পানি আলাদা করার জন্য পাতলা কাপড়ে করে কয়েক ঘণ্টা ঝুলিয়ে রাখতে পারেন সর।
পানি ঝরানো হলে চুলায় মৃদু আঁচে বাটা সর নাড়তে থাকুন। সরের পরিমাণের উপর নির্ভর করবে ঘি তৈরি করতে কতটুকু সময় লাগবে সেটা। ধীরে ধীরে প্যানের তলায় ঘি জমতে থাকবে।  

বাটার দিয়ে ঘি
ঘি তৈরির জন্য আনসল্টেড বাটার লাগবে। ১ কাপ আনসল্টেড বাটার টুকরো করে কেটে গরম প্যানে দিয়ে দিন। মিডিয়াম থেকে লো আঁচ থাকবে ঘি তৈরির পুরো প্রক্রিয়ায়। বাটার গলে ফেনা উঠে আসবে একটু পর। ধীরে ধীরে কমে যাবে ফেনা। কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। বড় বাবল উঠে গেলে বুঝবেন খুব শিঘ্রই ঘি তৈরি হয়ে যাবে। ফেনার রঙ বাদামি হয়ে গেলে নামিয়ে ফেলুন ঘি। একটি ছাঁকনির উপর কিচেন পেপার বিছিয়ে তারপর ছেঁকে নিন ঘি। বোতলে ভরে সংরক্ষণ করুন। এক মাসের মতো রুম টেম্পারেচারে রেখে খেতে পারবেন এই ঘি। ফ্রিজে রাখলে ভালো থাকবে ছয় মাস পর্যন্ত।

ছবি: আয়েশা সিদ্দিকা

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শাহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শাহতাজের
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ইয়েমেন সরকারের
হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ইয়েমেন সরকারের
ছাত্রদলের হামলায় ৪ সাংবাদিকসহ আহত ১০, প্রক্টর বললেন ‘আমরা ব্যর্থ, পুলিশ ভয়ে পালিয়ে গেছে’
ছাত্রদলের হামলায় ৪ সাংবাদিকসহ আহত ১০, প্রক্টর বললেন ‘আমরা ব্যর্থ, পুলিশ ভয়ে পালিয়ে গেছে’
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি