সরিষার তেলে মুরগির কলিজা ভুনা

লাইফস্টাইল ডেস্ক
১৫ মে ২০২২, ২০:৩১আপডেট : ১৫ মে ২০২২, ২০:৩১

সাদা ভাত কিংবা খিচুড়ির সঙ্গে মুরগির কলিজা ভুনা খেতে খুবই সুস্বাদু। সরিষার তেল ও কাটা পেঁয়াজে কীভাবে মজার রান্নাটি করবেন জেনে নিন।  

প্যানে পরিমাণ মতো সরিষার তেল গরম করে ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হলে আধা কেজি কলিজা দিয়ে দিন। বাইট সাইজের টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন কলিজা। নেড়েচেড়ে মিশিয়ে নিন সবকিছু। ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১টি তেজপাতা, ২ টুকরো দারুচিনি ও ৪টি এলাচ দিয়ে দিন। ভালো করে কষিয়ে নিন সব। এবার আধা চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া ও লবণ দিয়ে দিন। পানি শুকিয়ে তেল উঠে গেলে ২০০ মিলি পানি দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে ভুনা ভুনা হয়ে গেলে আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া ও কয়েকটি কাঁচা মরিচের টুকরো দিয়ে ২ মিনিট মৃদু আঁচে ঢেকে রাখুন। নামিয়ে পরিবেশন করুন গরম গরম।

ছবি ও রেসিপি: জনতার রান্নাঘর    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম