মচমচে পটল ভাজা

লাইফস্টাইল ডেস্ক
২১ মে ২০২২, ১৬:২০আপডেট : ২১ মে ২০২২, ১৬:২০

পটল রান্না তো সবসময় খাওয়া হয়। স্বাদের একঘেয়েমি দূর করতে রান্নার বদলে ভেজে নিতে পারেন পটল। মচমচে পটল ভাজা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। জেনে নিন রেসিপি।  

৩০০ গ্রাম পটল নিন। পিলার দিয়ে লম্বালম্বি করে এক অংশের খোসা ছাড়িয়ে পাশের আরেক অংশের খোসা রেখে দিন। এভাবে পুরো পটল নকশা করে ছিলে নিন। লম্বালম্বিভাবে মাঝখান থেকে দুই টুকরো করে নিন। এবার গোড়ার অংশ বাদ দিয়ে নিচের অংশ ফেড়ে নিন। এমনভাবে ফাড়তে হবে যেন গোড়া অক্ষত থাকলেও নিচের অংশ ফুলের মতো ছড়িয়ে পড়ে। স্বাদ মতো লবণ ও মরিচের গুঁড়া দিয়ে মেখে নিন পটলগুলো।

এমনভাবে ফাড়তে হবে যেন গোড়া অক্ষত থাকলেও নিচের অংশ ফুলের মতো ছড়িয়ে পড়ে

একটি বাটিতে ৪ টেবিল চামচ বেসন, ২ টেবিল চামচ ময়দা, ২ টেবিল চামচ চালের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। এরপর কোয়ার্টার চা চামচ করে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া ও গরম মসলার গুঁড়া মেশান। সামান্য কালোজিরা, ২টা কাঁচা মরিচের কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো মরিচের গুঁড়া, ১ চা চামচ আদা-রসুন বাটা ও স্বাদ মতো লবণ মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করুন। খুব পাতলা বা খুব ঘন হবে না ব্যাটার।

পটলগুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দুই দিক ভেজে নিন।

ছবি ও রেসিপি: জনতার রান্নাঘর   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে চলমান পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
দেশে চলমান পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জিন্নাহর ছবি বিষয়ে যা বললেন ডাকসুর জিএস ফরহাদ
জিন্নাহর ছবি বিষয়ে যা বললেন ডাকসুর জিএস ফরহাদ
নজরুল ও রবীন্দ্রনাথ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
নজরুল ও রবীন্দ্রনাথ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা