কোন চায়ের কী উপকার?

লাইফস্টাইল ডেস্ক
২১ মে ২০২২, ১৭:১৬ আপডেট : ২১ মে ২০২২, ১৭:১৬

আজ ২১ মে বিশ্ব চা দিবস। যুগ যুগ ধরে দাপটের সঙ্গে টিকে থাকা এই পানীয় কিন্তু পুষ্টিগুণেও অনন্য। বিভিন্ন ধরনের চা পাওয়া যায় বাজারে। জেনে নিন কোন চা আমাদের কী উপকার করে।

 

ব্ল্যাক টি
জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে ব্ল্যাক টি। এতে থাকা ক্যাফেইন চাঙা হতে সাহায্য করে। এছাড়া রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে ভূমিকা রয়েছে ব্ল্যাক টি এর। ঠান্ডা-কাশিতে লবঙ্গ মিশিয়ে এক কাপ ব্ল্যাক টি খেলে আরাম মেলে।

গ্রিন টি
স্বাস্থ্য সচেতনদের কাছে গ্রিন টি ভীষণ জনপ্রিয়। এই চা হার্ট ভালো রাখতে সাহায্য করে ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। লিভার, ব্রেস্ট ও কোলন ক্যানসারের ঝুঁকি কমায়। ওজন নিয়ন্ত্রণে রাখতেও রয়েছে গ্রিন টির ভূমিকা। নিয়মিত গ্রিন টি খেলে ত্বক হয় উজ্জ্বল।

হার্বাল টি
বিভিন্ন ধরনের ভেষজ মিশিয়ে বানানো হয় হার্বাল টি। পিপারমিন্ট টি, জিনজার টি, হিবিস্কাস টিসহ নানা ধরনের ভেষজ চা পাওয়া যায় বাজারে। এগুলো খেলে যেমন ঘুম ভালো হয়, তেমনি রক্তে থাকা খারাপ কোলেস্টেরল দূর হয়। ধরন ভেদে এগুলো কিডনি ও লিভারও ভালো রাখে।

অলং টি
এটি এক ধরনের চাইনিজ টি। এতে থাকা অ্যামিনো অ্যাসিড সুস্থ থাকতে সাহায্য করে। এছাড়া নিয়মিত অলং টি খেলে স্মৃতিশক্তি প্রখর হয়।

তথ্য: পেন মেডিসিন

/এনএ/
সম্পর্কিত
কোমরের জোর বাড়াতে করুন ৩ ব্যায়াম
দোলনায় দোলা শুধু আনন্দ নয়, শরীরেরও উপকার
দীর্ঘদিনের অনিদ্রা মস্তিষ্কের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? সতর্ক করলেন বিশেষজ্ঞ
সর্বশেষ খবর
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়, রাজনৈতিক সম্মান ও দায়িত্বশীলতা চায় জামায়াত
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়, রাজনৈতিক সম্মান ও দায়িত্বশীলতা চায় জামায়াত
৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ আমেরিকার এক দেশ
৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ আমেরিকার এক দেশ
মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়: প্রধানমন্ত্রী
মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়: প্রধানমন্ত্রী
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর মারা গেলো শিশু মাহাদ
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর মারা গেলো শিশু মাহাদ
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি