শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে ৫ বাদাম

লাইফস্টাইল ডেস্ক
২৪ মে ২০২২, ১৪:০৩আপডেট : ২৪ মে ২০২২, ১৪:১৭

শিশুর জন্য পুষ্টিকর খাবার ভীষণ জরুরি। শিশুর বিকাশে সাহায্য করে এমন খাবারের মধ্যে অন্যতম হচ্ছে বাদাম। বাদামে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও নানা ধরনের পুষ্টিগুণ যা শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে।

 

কখন শিশুকে বাদাম দেবেন?
সব বাদামই পুষ্টিগুণে ভরপুর। তবে অতিরিক্ত পরিমাণে দেওয়া যাবে না শিশুকে। ছয় মাস পার হলেই অল্প করে বাদাম দিতে পারেন। তবে খুব সামান্য দিয়ে দেখুন অ্যালার্জি বা হজমে সমস্যা হচ্ছে কিনা। যদি না হয় তবে ধীরে ধীরে পরিমাণ বাড়ান। বিভিন্ন রান্নায় বাদাম গুঁড়া বা পেস্ট ব্যবহার করতে পারেন।

শিশুকে কোন কোন বাদাম দেবেন?

  1. কাজু বাদামে রয়েছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও আয়রন। হজমেও সহায়ক এই বাদাম। গুঁড়া, পেস্ট অথবা বাটার বানিয়ে শিশুকে দিতে পারেন কাজু বাদাম। রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে।
  2. আমন্ডের বাদামি খোসা শিশুর জন্য ভীষণ উপকারী। সারারাত ভিজিয়ে রেখে পরদিন সকালের নাস্তায় শিশুকে দিতে পারেন আমন্ড। ভিটামিন ই, আয়রন, ক্যালসিয়াম ও প্রোটিনের চমৎকার উৎস আমন্ড। দুধের সঙ্গে আমন্ড গুঁড়া করেও দিতে পারেন শিশুকে।
  3. শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে আখরোট। আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক ও কপার মেলে এটি থেকে। এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার ও প্রোটিনের উৎস আখরোট। রাতে একটি আখরোট ভিজিয়ে রেখে পরদিন পরিজ অথবা হালুয়ার সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন শিশুকে।
  4. স্বাস্থ্যকর ফ্যাটের আরেকটি চমৎকার উৎস চিনা বাদাম। কপার, জিঙ্ক, আয়রনের মতো উপাদানগুলোও পাওয়া যায় বাদামটি থেকে। পিনাট বাটার দিতে পারেন শিশুকে।
  5. পেস্তা বাদামে মেলে আয়রন, ভিটামিন কে, জিঙ্ক ও ফাইবার। শিশুর জন্য তৈরি পুডিং বা হালুয়াতে মিশিয়ে দিতে পারেন পেস্তা বাদাম।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
প্রুফি কফি বনাম সাধারণ কফি: আপনার রুটিনে কোনটি থাকা উচিত
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালের নাশতায় রাখুন এই ৪ খাবার
গ্রীষ্মে সুস্থ থাকতে যেসব খাবার খেতে বলছেন বিশেষজ্ঞরা
সর্বশেষ খবর
যুবদলের ৬ নেতাকে সকালে দলে টেনে নিলেও বিকালে ফের বহিষ্কার
যুবদলের ৬ নেতাকে সকালে দলে টেনে নিলেও বিকালে ফের বহিষ্কার
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছবি তুলে বিপাকে যুবদল নেতা, চাইলেন ক্ষমা
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছবি তুলে বিপাকে যুবদল নেতা, চাইলেন ক্ষমা
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি