ডিমের খোসা কাজে লাগানোর ৪ উপায়

লাইফস্টাইল ডেস্ক
২৭ মে ২০২২, ১৩:১০আপডেট : ২৭ মে ২০২২, ১৩:১০

ডিমের খোসা ফেলে না দিয়ে বেশ কয়েকভাবে কাজে লাগাতে পারেন। রূপচর্চা থেকে শুরু করে গৃহস্থালির নানা সমস্যা সমাধান করবে ডিমের খোসা।

পোকামাকড় দূর করতে
ডিমের খোসা ভালো করে গুঁড়ো করে নিন। এই খোসা পোকামাকড় দূর করতে কাজে লাগে। বাগানে গাছের গোড়ায় পোকা হয়। এই পোকা দূর করতে ডিমের খোসা ছিটিয়ে দিন গাছের গোড়ায়। পোকা দূর হওয়ার পাশাপাশি বৃদ্ধি পাবে মাটির উর্বরতা।

ত্বকের যত্নে
ডিমের খোসায় রয়েছে ক্যালসিয়াম ও মিনারেল। ত্বকের যত্নে এটি তাই ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। ডিমের খোসা চূর্ণ করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে ত্বকে ঘষুন আলতো করে। ত্বকে জমে থাকা মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর হবে।

তৈজস পরিষ্কার করতে
হাঁড়ি বা কড়াইয়ের পোড়া দাগ দূর করতে ডিমের খোসা গুঁড়ো করে সাবানের সঙ্গে মিশিয়ে নিন। এবার এই সাবান দিয়ে বাসন পরিষ্কার করুন।

বেসিনের পাইপ পরিষ্কার করতে
ডিমের খোসা গুঁড়ো করে সেটা বেসিনের পাইপে ফেলে দিন। কিছুক্ষণ পর গরম পানি ঢেলে দিন। এতে দূর হবে বেসিনে পাইপে জমে থাকা নোংরা

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ