ঢাকার আশেপাশে ভ্রমণের ৫ জায়গা

নওরিন আক্তার
০৩ জুন ২০২২, ১৮:২১ আপডেট : ০৩ জুন ২০২২, ১৮:২১

আকাশ আজকাল যখন-তখন অভিমান করে ঝরে পড়ছে বৃষ্টি হয়ে। সামনেই আসছে বর্ষাকাল। খাল-বিল, নদীর পূর্ণতা ও ঝকঝকে প্রকৃতি উপভোগের বেশ ভালো সুযোগ থাকে বর্ষাকালে। কর্মব্যস্ত জীবনে ঢাকা থেকে খুব দূরে সবসময় হয়তো যাওয়া সম্ভব হয়ে ওঠে না। ঘোরার জন্য তাই দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায় এমন কিছু জায়গা বেছে নিতে পারেন। ঢাকার আশেপাশে ঘোরার কিছু জায়গার নাম জেনে নিন।

 

ঢাকার আশেপাশে ভ্রমণের ৫ জায়গা

 

১। সারিঘাট, কেরানীগঞ্জ 
পোস্তগোলা ব্রিজ থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে সারিঘাট। বসুন্ধরা রিভার ভিউ আবাসিক এলাকার শেষ প্রান্তে অবস্থিত এই সারিঘাটে গিয়ে কাটিয়ে আসতে পারেন নির্মল কিছু সময়। খোলামেলা পরিবেশ, নদী, বিস্তৃত মাঠ প্রশান্তি এনে দেবে মনে। করতে পারবেন কায়াকিং। নৌকা ভাড়া করেও ঘোরার সুযোগ রয়েছে। এখানে বেশ কিছু রেস্টুরেন্ট গড়ে উঠেছে। হালকা থেকে ভারি খাবার পেয়ে যাবেন এসব রেস্টুরেন্টে। জুরাইন রেলগেট সারিঘাট যাওয়ার জন্য সিএনজি পেয়ে যাবেন। 

 

পূর্বাচল

 

২। পূর্বাচল নিউ টাউন 
সবুজে ঘেরা নতুন শহর পূর্বাচল থেকে ঘুরে আসতে পারেন এক সন্ধ্যায়। ৩০০ ফিটের রাস্তা ধরে সোজা গেলে পড়বে পূর্বাচল নিউ টাউন। ২১ নাম্বার সেক্টরে রয়েছে ব্লু লেক। এই লেক কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কিছু রেস্টুরেন্ট। কাবাব, নান, রাইসসহ নানা ধরনের আইটেম পেয়ে যাবেন এখানে। চা কিংবা কফিও খেতে পারবেন লেকের পাড়ে বসে। 

ধলেশ্বরীর পাড়, কেরানীগঞ্জ 


৩। ধলেশ্বরীর পাড়, কেরানীগঞ্জ 

মেঘলা এক বিকেল যদি নদীর পাড়ে বসে কাটিয়ে দিতে চান, তবে চলে যেতে পারেন কেরানীগঞ্জের ধলেশ্বরীর পাড়ে। কলাতিয়া বাজার পার হয়ে খানিকটা সামনে এগোলেই ধলেশ্বরী নদীর তিন মোহনার পাড়। নদীর তাজা বাতাস উপভোগ করতে করতে দেখতে পারবেন নৌকা ও ট্রলারের যাতায়াত। বিকেলে গরম গরম চা ও পুরি খেতে পারবেন। ঢাকা থেকে এখানে আসতে চাইলে বাসে কলাতিয়া বাজার পার হয়ে নামবেন ঢালিকান্দি তিন রাস্তার মোড়ে। সেখান থেকে রিকশা নিয়ে চলে যাবেন ধলেশ্বরীর পাড়ে।  

আশুলিয়া

 

৪। আশুলিয়া, সাভার 
নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হতে চাইলে আশুলিয়ার জলাভূমি হতে পারে চমৎকার জায়গা। নৌকা ভ্রমণের পাশাপাশি চটপটি, ফুচকা কিংবা চা খেতে পারবেন বিলের ধারে বসে। 

বালুনদী

 

৫। বালু নদী 
ক্লান্তি কাটাতে ঢাকার বাড্ডা এলাকার বেরাইদ থেকে রূপগঞ্জের ইছাপুরা পর্যন্ত নৌভ্রমণ করে আসতে পারেন। নদীর ফ্রেশ বাতাসে দুদণ্ড ভালো সময় কাটবে বালু নদীর উপর। ইছাপুরায় নেমে খেতে পারেন মিষ্টি। এখানকার মিষ্টি প্রসিদ্ধ। 

/এনএ/
সম্পর্কিত
বাংলাদেশের পর্যটনকেন্দ্রে ‘ওভারট্যুরিজম’ কতটা সমস্যা হয়ে উঠছে
প্লাস্টিকমুক্ত ভ্রমণ কেন জরুরি, কীভাবে শুরু করবেন
জানেন নাকি তুরস্কের গোবেকলি তেপে কী
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি