পাকা আমের আমসত্ত্ব বানাবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
১০ জুন ২০২২, ১৪:৪০আপডেট : ১০ জুন ২০২২, ১৪:৪১

টক-মিষ্টি আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারেন পাকা আম দিয়ে। সারা বছর রেখে খেতে পারবেন মুখরোচক আমসত্ত্ব। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কীভাবে বানাবেন আমসত্ত্ব জেনে নিন।

পরিমাণ মতো পাকা আম টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে প্যানে দিয়ে দিন। কোনও আঁশ থাকলে ছেঁকে নেবেন। মাঝারি আঁচে নাড়তে থাকুন। স্বাদ মতো চিনি, ১ টেবিল চামচ তেল ও সামান্য বিট লবণ দিন। ঝাল স্বাদ চাইলে মরিচ গুঁড়া মেশাতে পারেন। অনবরত নাড়তে থাকুন। মিশ্রণ ঘন হয়ে আসলে নামিয়ে নিন। একটি ছড়ানো পাত্রে তেল ব্রাশ করে ঢেলে দিন আমের মিশ্রণ। চামচ দিয়ে ছড়িয়ে দিন সবদিকে সমানভাবে। একটু পুরু আমসত্ত্ব চাইলে মিশ্রণ একবারে না দিয়ে খানিকটা ফ্রিজে রেখে দিন। প্লেটের আমসত্ত্ব কিছুটা শুকিয়ে গেলে উপরে আরেক লেয়ার করে দেবেন।

যেভাবে শুকাবেন আমসত্ত্ব
রোদ থাকলে রোদে শুকাতে পারেন আমসত্ত্ব। রোদ না থাকলে দুই চুলার মাঝে বা নিচে প্লেট রেখে শুকিয়ে নিন। তবে একটানা রাখবেন না। কিছুক্ষণ পর ফ্যানের নিচে রেখে দিন। পরে আবার দিন। এভাবে কয়েক দিন সময় নিয়ে শুকান আমসত্ত্ব।

ছবি: মালিহা’স রিফ্লেকসন

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাস পোড়ানো মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
বাস পোড়ানো মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
টানা দরপতনের পর আবারও বাড়লো তেলের দাম
টানা দরপতনের পর আবারও বাড়লো তেলের দাম
আগের উপাচার্যকে সরিয়ে দেওয়ায় চুয়েটে বিক্ষোভ, ভবনে তালা 
আগের উপাচার্যকে সরিয়ে দেওয়ায় চুয়েটে বিক্ষোভ, ভবনে তালা 
বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ
বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে