ঘন চুল পেতে কারি পাতা ব্যবহার করুন ৪ উপায়ে

জীবনযাপন ডেস্ক
১২ জুন ২০২২, ১৩:১১ আপডেট : ১২ জুন ২০২২, ১৩:১১

মজবুত, লম্বা ও ঘন চুল পেতে অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ কারি পাতা ব্যবহার করতে পারেন। কারি পাতার হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে দূর হবে খুশকিও। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন এই পাতা।

 

দই ও কারি পাতা
কারি পাতা ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিন। ১ টেবিল চামচ কারি পাতা পেস্টের সঙ্গে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে চুলে লাগান। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। মাথার ত্বকে জমে থাকা মরা চামড়া ও ময়লা দূর করবে এই হেয়ার প্যাক। পাশাপাশি দূর হবে খুশকি।

মেথি, কারি পাতা ও আমলকী
চুলের গোড়া মজবুত করতে এই প্যাক কার্যকর। পাশাপাশি নিয়মিত ব্যবহারে দ্রুত বাড়বে চুল। আধা কাপ কারি পাতা ও মেথির সঙ্গে আমলকীর টুকরো মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ৩০ মিনিট চুলে লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

নারকেলের তেল ও কারি পাতা
নারকেলের তেলে থাকা ফ্যাটি অ্যাসিড চুলের ভলিউম বাড়াতে সাহায্য করে। একটি প্যানে মুঠো ভর্তি কারি পাতা ও পরিমাণ মতো নারকেল তেল একসঙ্গে জ্বাল দিয়ে নিন। নামিয়ে ঠান্ডা করে চুলে ম্যাসাজ করুন এই তেল। সারারাত রেখে পরদিন ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

পেঁয়াজ ও কারি পাতা
চুল পড়া বন্ধ করতে এই প্যাকের জুড়ি নেই। এছাড়া এটি চুলের অকালে পেকে যাওয়াও রোধ করে। কারি পাতা পেস্ট করে পেঁয়াজের রস মিশিয়ে নিন। চুলে ঘণ্টাখানেক লাগিয়ে রাখুন এই প্যাক। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
উৎসব শেষে ক্লান্ত ত্বকে উজ্জ্বলতা ফেরানোর উপায়
৫২-তেও ফিট কারিশমা, রহস্য জানালেন পুষ্টিবিদ
চড়া রোদে ঘোরাঘুরিতে মুখে জ্বালাপোড়া? স্বস্তি দিতে পারে ফেশিয়াল মিস্ট
সর্বশেষ খবর
‘আমি গোল করতে পছন্দ করি’
‘আমি গোল করতে পছন্দ করি’
মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
হোয়াটসঅ্যাপের ডিলিট মেসেজ ফিরিয়ে আনুন সহজেই
হোয়াটসঅ্যাপের ডিলিট মেসেজ ফিরিয়ে আনুন সহজেই
রিটার্ন জমা কেন দেবেন
রিটার্ন জমা কেন দেবেন
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার