খুশকি দূর করতে কিছু পরামর্শ

জীবনযাপন ডেস্ক
১৫ জুন ২০২২, ১৫:৫১আপডেট : ১৫ জুন ২০২২, ১৫:৫৩

মরা কোষ ও ব্যাকটেরিয়ার কারণে দেখা দেয় খুশকির সমস্যা। খুশকির কারণে চুল যেমন ঝরে পড়ে, তেমনি জৌলুস হারিয়ে বিবর্ণ ও ভঙ্গুর হয়ে যায় চুল। খুশকি দূর করতে পারেন ঘরোয়া উপায়ে। জেনে নিন কীভাবে।

  • মুঠো ভর্তি নিম পাতা পানিতে ফুটিয়ে নিন। ঠান্ডা করে ছেঁকে চুল ধুয়ে ফেলুন।
  • ১ গ্লাস দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ ত্রিফলা চূর্ণ মিশিয়ে রেখে দিন সারারাত। পরদিন সকালে চুলে লাগিয়ে রাখুন। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। শেষে নিমের পানিতে চুল ধুয়ে নিন।
  • নারিকেলের তেল গরম করে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ১ ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। খুশকি দূর হবে।
  • মেথি সারারাত ভিজিয়ে রেখে পরদিন বেটে নিন। মেথি বাটার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • বেকিং সোডার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ৫ মিনিট। এরপর ধুয়ে ফেলুন পানি দিয়ে। 
  • চুল সমসময় পরিষ্কার রাখবেন। ময়লা জমলে খুশকির উপদ্রব বাড়ে।
  • চুলে তেল দিয়ে বাইরে যাবেন না। গেলেও ঢেকে রাখবেন। তৈলাক্ত চুলে ময়লা আটকায় বেশি।
  • অ্যান্টি-ড্রানড্রাফ শ্যাম্পু ব্যবহার করবেন। শ্যাম্পু শেষে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন।
  • পর্যাপ্ত পানি পান করবেন ও খাদ্য তালিকায় শাকসবজি রাখবেন।
/এনএ/
সম্পর্কিত
মুখের মেছতা কমছে না? রোজের কোন অভ্যাসগুলো বাড়িয়ে দিচ্ছে দাগ
বর্ষায় ত্বকের ভাঁজে সাদা বা কালো দাগ? খাবারে রাখুন এই দুই পানীয়
মেকআপ থেকে রাতের স্কিনকেয়ার রুটিন জানালেন ছবি মিত্তাল
সর্বশেষ খবর
স্টার্কের ৫ উইকেটের পর কামিন্সের আঘাত, লজ্জার রেকর্ড গড়ার পথে বাংলাদেশ!
স্টার্কের ৫ উইকেটের পর কামিন্সের আঘাত, লজ্জার রেকর্ড গড়ার পথে বাংলাদেশ!
ঢাকায় প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা 
ঢাকায় প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা 
শূন্য রানেই আউট সাদমান-তানজিদ-শান্ত, ম্যাকাই টেস্টে শুরুতেই চরম বিপর্যয়
শূন্য রানেই আউট সাদমান-তানজিদ-শান্ত, ম্যাকাই টেস্টে শুরুতেই চরম বিপর্যয়
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন শরীফুল
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন শরীফুল
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে