চুলের গ্রোথ বাড়াতে এই ৫ উপায়ে ডিম ব্যবহার করতে পারেন

জীবনযাপন ডেস্ক
১৪ মে ২০২৫, ০৯:৫২আপডেট : ১৪ মে ২০২৫, ০৯:৫২

প্রোটিন, বায়োটিন, ভিটামিন এ, ডি, ই এবং প্রয়োজনীয় খনিজ পদার্থে ভরপুর ডিম। এটি যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, তেমনি চুলের ফলিকলে পুষ্টি জোগাতেও এর জুড়ি নেই। চুলের গোড়াকে শক্তিশালী করে এবং চুলের সুস্থ বৃদ্ধিতে সহায়তা করে ডিম। জেনে নিন ডিমের ৫টি সহজ হেয়ার মাস্ক কীভাবে বানাবেন।

 

  1. ডিমের সাথে অলিভ অয়েল মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন হেয়ার প্যাক। অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ অলিভ অয়েল চুলকে হাইড্রেট এবং মজবুত করতে সাহায্য করে। একটি ডিম ফেটিয়ে ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। সপ্তাহে একবার ব্যবহার করুন। 
  2. চুলে আর্দ্রতা নিয়ে আসে মধু। অলিভ অয়েল, ডিম ও মধুর প্যাক শুষ্ক চুলকে হাইড্রেট করতে সাহায্য করে। একটি ডিম ফেটিয়ে ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। ৩০ থেকে ৩৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু ব্যবহার করে।
  3. একটি ডিম ফেটিয়ে একটি পাকা কলা চটকে মিশিয়ে নিন। আরও মেশান ১ টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ অলিভ অয়েল। চুল ভাগ করে সম্পূর্ণ চুলে লাগান। ২০ থেকে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। কলায় থাকা পটাশিয়াম এবং প্রাকৃতিক তেল চুলকে নরম ও মজবুত করতে সাহায্য করে। এই মাস্কটি চুল ভাঙা কমায় এবং চুলের বৃদ্ধি বাড়ায়।
  4. অ্যালোভেরার প্রশান্তিদায়ক বৈশিষ্ট্য রয়েছে যা মাথার ত্বকের জ্বালাপোড়া এবং খুশকি কমাতে সাহায্য করে। একটি ডিম ফেটিয়ে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। প্যাকটি চুলে লাগান। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  5. মেথি ও ডিম একসাথে মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে ফেলতে পারেন। মেথি বীজ প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড সমৃদ্ধ, যা চুলের গোড়া মজবুত করতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। ২ টেবিল চামচ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন পেস্ট বানিয়ে ডিমের সঙ্গে মিশিয়ে নিন। আরও মেশান অলিভ অয়েল। মিশ্রণটি চুলে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। 
/এনএ/
সম্পর্কিত
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
তীব্র রোদে চুলের ক্ষতি ঠেকাতে আজ থেকেই বদলান এই অভ্যাস
ত্বকের যত্নে প্রভার ভরসা ঘরোয়া তিন উপাদানে
সর্বশেষ খবর
প্রতিদিন ছুটে আসছে মানুষ, কী আছে ১২০ একরের পদ্মবিলে
প্রতিদিন ছুটে আসছে মানুষ, কী আছে ১২০ একরের পদ্মবিলে
ইন্টারের বিপক্ষে বীরত্বের পর কোর্তোয়ার চুক্তি বাড়াতে চায় রিয়াল
ইন্টারের বিপক্ষে বীরত্বের পর কোর্তোয়ার চুক্তি বাড়াতে চায় রিয়াল
মনোজ তিওয়ারির মেয়ে হওয়ায় মৃত্যুর হুমকি: রীতি তিওয়ারি
মনোজ তিওয়ারির মেয়ে হওয়ায় মৃত্যুর হুমকি: রীতি তিওয়ারি
খালি পেটে ব্যায়াম করা কী উচিত?
খালি পেটে ব্যায়াম করা কী উচিত?
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
ইন্ডিগোর কেবিন ক্রুরা যত বেতন পান
ইন্ডিগোর কেবিন ক্রুরা যত বেতন পান