ইলশেগুঁড়ি জমুক খিচুড়ির সঙ্গে

জীবনযাপন ডেস্ক
১৮ জুন ২০২২, ১৩:১৩ আপডেট : ১৮ জুন ২০২২, ১৩:১৩

বর্ষাকালের টিপটিপ বৃষ্টির সঙ্গে ল্যাটকা খিচুড়ি হলে মন্দ হয় না নিশ্চয়? ইলশেগুঁড়ি বৃষ্টি উপভোগ করতে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু তড়কা খিচুড়ি। জেনে নিন রেসিপি। 

১ কাপ সুগন্ধি চাল, আধা কাপ বুটের ডাল, ১/৪ কাপ মসুরের ডাল ও ১/৪ কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন আলাদাভাবে। প্রেসার কুকারে চাল, ডাল, আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ ও ৭ কাপ পানি দিন। ডাল সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে নামিয়ে রাখুন।

এবার বানিয়ে নিন খিচুড়ির তড়কা। এজন্য প্যানে ঘি গরম করুন। ১/৪ চা চামচ হিং, দুটো শুকনা মরিচ, ২ টেবিল চামচ সরিষা ও ২ চা চামচ জিরা দিন। নেড়েচেড়ে খানিকটা কারি পাতা কুচি দিন। ২ চা চামচ আদা কুচি ও ১ টেবিল চামচ রসুন কুচি দিন। বাদামি রঙ হয়ে গেলে ১/৩ কাপ পেঁয়াজ ও কিছুটা কাঁচা মরিচ কুচি দিন।

পেঁয়াজ নরম হয়ে গেলে আধা চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো মরিচ গুঁড়া দিয়ে নেড়ে আধা কাপ টমেটো কুচি দিন। স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে নিন। টমেটো গলে গেলে মিশ্রণটি চাল-ডালের মিশ্রণে ঢেলে মিশিয়ে নিন। পরিমাণ মতো পানি ঢেলে চুলায় বসিয়ে দিন। একটু পাতলা থাকতে থাকতেই ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে কার লাভ কার ক্ষতি? 
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে কার লাভ কার ক্ষতি? 
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ