চুলের ভেঙে যাওয়া রোধে ৭ টিপস

জীবনযাপন ডেস্ক
০৩ জুলাই ২০২২, ১৫:৫৮ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৮

সঠিক যত্ন ও পুষ্টির অভাবে চুল ভেঙে যেতে পারে। এতে দ্রুত চুল ঝরে পড়ে। পাশাপাশি হারিয়ে যায় চুলের স্বাভাবিক সৌন্দর্য। ঝলমলে ও মজবুত চুল পেতে চাইলে মেনে চলুন কিছু টিপস।

  1. মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য ডিমের প্যাক ব্যবহার করুন সপ্তাহে একবার। একটি ডিম ফেটিয়ে দুই টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি ভেজা চুলে লাগিয়ে অপেক্ষা করুন ২০ মিনিট। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।
  2. অতিরিক্ত রুক্ষ চুলকে বিদায় জানাতে আপেল সাইডার ভিনেগারের সাহায্য নিতে পারেন। কোয়ার্টার কাপ আপেল সাইডার ভিনেগারের সঙ্গে ২ কাপ পানি মিশিয়ে শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিন।
  3. প্রাণহীন চুলের যত্নে ভীষণ কার্যকর পাকা কলা। দুটি পাকা কলা চটকে ২ টেবিল চামচ মধু ও ৪ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে বানিয়ে নিন প্যাক। চুলে ২৫ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  4. চুল ভাগ করে মায়োনিজ লাগান। শাওয়ার ক্যাপ পরে আধা ঘণ্টা অপেক্ষা করে তারপর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।
  5. প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে মধু তুলনাহীন। পরিমাণ মতো মধু ও টক দইয়ের সঙ্গে পছন্দের যেকোনো একটি তেল মিশিয়ে চুলে লাগান প্যাক হিসেবে। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
  6. চুলের ভেঙে যাওয়া প্রতিরোধ করতে জুড়ি নেই অ্যালোভেরা জেলের। অ্যালোভেরা জেল, মধু ও অলিভ অয়েল একসঙ্গে ব্লেন্ড করে চুলে ব্যবহার করুন। নরম ও মসৃণ হবে চুল।
  7. চাল ধোয়া পানি ফেলে না দিয়ে শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিন। ঝলমলে ও সুন্দর হবে চুল।
/এনএ/
সম্পর্কিত
উৎসব শেষে ক্লান্ত ত্বকে উজ্জ্বলতা ফেরানোর উপায়
বারবার হেয়ারস্টাইল বদলাতে ভালোবাসেন কৃতি, জানালেন নিজের বিউটি-সিক্রেট
চুলের হারানো কোমলতা ও উজ্জ্বলতা ফেরাতে কাজে আসতে পারে ৩ কৌশল
সর্বশেষ খবর
মানবতাবিরোধী অপরাধ: আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
মানবতাবিরোধী অপরাধ: আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
ফ্রান্সে জোড়ালো বিক্ষোভের ডাক: অগ্নি পরীক্ষায় ম্যাক্রঁ
ফ্রান্সে জোড়ালো বিক্ষোভের ডাক: অগ্নি পরীক্ষায় ম্যাক্রঁ
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা
আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই: নাহিদ ইসলাম
আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার