পটল ভর্তা করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
১৯ জুলাই ২০২২, ১৪:২৬আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৪:৪৫

মাংস খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে স্বাদে। এবার স্বাদ বদলের পালা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন মজাদার পটল ভর্তা। খুব সহজে বানিয়ে ফেলা যায় এই ভর্তা। জেনে নিন রেসিপি।

৬টি পটল লম্বালম্বি অর্ধেক করে কেটে লবণ ও হলুদ দিয়ে মেখে রাখুন কিছুক্ষণ। এরপর প্যানে সামান্য সরিষার তেল গরম করে ভেজে নিন। চেপে চেপে দুই দিক ভালো করে ভাজবেন। ভাজা হলে উঠিয়ে একই প্যানে দুটো টমেটো টুকরো করে দিয়ে দিন। পোড়া পোড়া করে ভেজে নিন টমেটো। একদম নরম হয়ে গেলে নামিয়ে নিন। কয়েকটি শুকনা মরিচ ভেজে নিন।

স্বাদ মতো লবণ দিয়ে ভেজে রাখা শুকনা মরিচ ডলে নিন। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও সরিষার তেল দিয়ে মেখে নিন। এবার পটল ও টমেটো ভর্তা করে মিশিয়ে নিন সব উপকরণ। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

রেসিপি ও ছবি: জনতার রান্নাঘর  

/এনএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম