মজাদার টমেটো রাইস রাঁধবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
২৪ জুলাই ২০২২, ১১:৩০আপডেট : ২৪ জুলাই ২০২২, ১১:৩০

টমেটো ও বাসমতী চাল দিয়ে ব্যতিক্রমী স্বাদের টমেটো রাইস রান্না করে ফেলতে পারেন। জেনে নিন রেসিপি।

মজাদার টমেটো রাইস রাঁধবেন যেভাবে

বাসমতী চাল ভিজিয়ে রাখবেন ৪৫ মিনিটের জন্য।

প্যানে ২ টেবিল চামচ তেল গরম করুন। তেলে ১ চা চামচ হিং, শুকনা মরিচ, দারুচিনি, কয়েকটি লবঙ্গ, একটি তেজপাতা ও কয়েকটি এলাচ দিয়ে সামান্য ভেজে নিন। সুগন্ধ বের হওয়া শুরু করলে ১ টেবিল চামচ সরিষা, ২ চা চামচ জিরা ও ১ টেবিল চামচ বুটের ডাল দিন। নেড়েচেড়ে ভাজুন। ডাল সোনালি রঙ হয়ে গেলে ১ টেবিল চামচ আদা কুচি ও ১ টেবিল চামচ রসুন কুচি দিন। স্বাদ মতো কাঁচা মরিচ কুচি, ১ চা চামচ কাজু বাদাম ও কয়েকটা কারি পাতা দিন। নেড়েচেড়ে ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিন। ২ মিনিট নেড়ে নিন। পেঁয়াজ বাদামি রঙ হয়ে আসার আগেই আড়াই কাপ টমেটো কুচি দিয়ে দিন। স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া ও ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। ভালো করে ভুনে দেড় কাপ পানি দিয়ে চুলার জ্বাল বাড়িয়ে দিন। ফুটে উঠলে ভিজিয়ে রাখা চাল, পুদিনা পাতা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে দিন। এই পর্যায়ে আরেকটু লবণ দিয়ে দেবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন গরম গরম টমেটো রাইস। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অংশীদারি চুক্তিতে প্রতারণা-বিশ্বাসভঙ্গ হলে ফৌজদারি মামলা চলবে: হাইকোর্টের রায়
অংশীদারি চুক্তিতে প্রতারণা-বিশ্বাসভঙ্গ হলে ফৌজদারি মামলা চলবে: হাইকোর্টের রায়
একশর নিচে দু’বার অলআউট হয়ে লজ্জার রেকর্ড বাংলাদেশের
একশর নিচে দু’বার অলআউট হয়ে লজ্জার রেকর্ড বাংলাদেশের
নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনি পর্ষদ ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনি পর্ষদ ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভূমিকম্পে কাঁপলো জাপান, আতঙ্কে আহত ২৩
ভূমিকম্পে কাঁপলো জাপান, আতঙ্কে আহত ২৩
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর