রান্নাঘর জীবাণুমুক্ত রাখার টিপস

জীবনযাপন ডেস্ক
১৫ আগস্ট ২০২২, ১৪:৫২ আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৪:৫২

সুস্থ থাকতে চাইলে পরিষ্কার ও জীবাণুমুক্ত রান্নাঘরের বিকল্প নেই। অপরিষ্কার হেঁশেল থেকে রোগজীবাণু খুব সহজেই আক্রমণ করতে পারে। জেনে নিন রান্নাঘর পরিচ্ছন্ন রাখার কিছু টিপস।

 

১। সিঙ্কে এঁটো থালাবাসন ধোয়া হয়। জায়গাটি যেন নোংরা ও দুর্গন্ধময় না হয় সেজন্য রক সল্ট, পানি ও লেবুর খোসা কুচি একসঙ্গে মিশিয়ে বরফ বানিয়ে নিন। কাজ শেষ হওয়ার পর কয়েক টুকরো বরফ সিঙ্কে ফেলে দিন।

২। ওভেনের ভেতরের দুর্গন্ধ ও জীবাণু দূর করতে ১/৩ কাপ পানি, ১/৩ কাপ সাদা ভিনেগার ও আধা কাপ বেকিং সোডা মিশিয়ে পরিষ্কার করুন।

৩। সাবানপানি গুলে একটি ছোট কাপড় ভিজিয়ে মুছে নিন রান্নার স্ল্যাব ও গ্যাসের চুলার আশেপাশের অংশ। আধুনিক মডিউলার কিচেনে বিভিন্ন ধরনের তাক ও ড্রয়ার থাকে, সেগুলোও পরিষ্কার করুন নিয়মিত। রান্নাঘরে চিমনি থাকুক বা না থাকুক, দেয়াল তেল চিটচিটে হবেই। তাই নিয়মিত পরিষ্কার করতে হবে দেয়ালও।

৪। স্টিলের বাসন পরিষ্কারের ক্ষেত্রে আগে গরম পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। কাঠের জিনিসপত্রের ক্ষেত্রে পরিষ্কার করার সময় বেকিং সোডা, লবণ ও লেবু ব্যবহার করতে পারেন। বাসন ধোয়া শেষে পুরোপুরি শুকিয়ে তারপর র‍্যাকে উঠিয়ে রাখুন।

৫। ননস্টিকের অনেক বাসনে টেফলন নামক একটি উপাদানের আস্তরণ দেওয়া থাকে। এটি যদি উঠে আসে তবে তা থেকে খাবারে বিষক্রিয়া হতে পারে। তাই ননস্টিকের প্যান বা বাসন পরিষ্কার করার সময় সতর্ক থাকতে হবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বজনদের বিদায় জানাতে ট্রেনে উঠেই বিপাকে ১২ জন, গুনতে হলো জরিমানা
স্বজনদের বিদায় জানাতে ট্রেনে উঠেই বিপাকে ১২ জন, গুনতে হলো জরিমানা
সঞ্জীব চৌধুরী: প্রস্থানের ১৯ বছর...
সঞ্জীব চৌধুরী: প্রস্থানের ১৯ বছর...
‘চা খেতে খেতে কথা হবে’, রাহুলকে কলাম্বিয়ার ছাত্রীর প্রস্তাব
‘চা খেতে খেতে কথা হবে’, রাহুলকে কলাম্বিয়ার ছাত্রীর প্রস্তাব
আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা