বিস্কুটের গায়ে ছিদ্র থাকে কেন?

জীবনযাপন ডেস্ক
১৭ আগস্ট ২০২২, ১৮:০৬আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৮:০৬

বাজারের বেশিরভাগ বিস্কুটের গায়ে ছোট ছোট ছিদ্র থাকে। বেশকিছু বিস্কুটে ছিদ্র করা হয় দেখতে আকর্ষণীয় হবে বলে। তবে এটাই একমাত্র কারণ নয়। বিস্কুটের গায়ে ছিদ্র থাকার পিছনে রয়েছে বৈজ্ঞানিক যুক্তিও।

অধিকাংশ বিস্কুট তৈরি করতে ময়দার সঙ্গে চিনি ও লবণের মতো উপাদান মিশিয়ে মণ্ড তৈরি করা হয়। তারপর সেগুলোকে পাতলা করে গড়ে থালার মতো পাত্রে পরপর সাজিয়ে বেক করতে দেওয়া হয়। এই বেক করতে গেলেই অনেক সময়ে মণ্ড ফুলে ওঠা ও তার ভিতরে বাতাসের বুদবুদ তৈরি হওয়ার মতো বিড়ম্বনা দেখা দিতে পারে। এই ধরনের বুদবুদ বিস্কুটের গঠন নষ্ট করে। ভঙ্গুরও করতে পারে ক্ষেত্র বিশেষে। এই বিড়ম্বনা এড়াতেই বিস্কুটের গায়ে ছোট ছিদ্র করে দেওয়া হয়। এতে বেক করার সময়ে সহজে বাতাস চলাচল করতে পারে ভেতর দিয়ে।

কিছু ক্ষেত্রে অবশ্য বিস্কুট তৈরির উপকরণের তারতম্য থাকায় ছিদ্রের প্রয়োজন হয় না। ময়দার পরিমাণ কতটা বা কতক্ষণ বেক করার প্রয়োজন হচ্ছে, তার উপর নির্ভর করে বিস্কুটে ছিদ্র থাকবে কিনা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক্সেল-এসপিএসএস জানলেই পড়াশোনার ফাঁকে আয়ের সুযোগ
এক্সেল-এসপিএসএস জানলেই পড়াশোনার ফাঁকে আয়ের সুযোগ
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
তালের সেমাইয়ে মিশুক শরতের মিষ্টি স্বাদ, রইল সহজ রেসিপি
তালের সেমাইয়ে মিশুক শরতের মিষ্টি স্বাদ, রইল সহজ রেসিপি
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?