গরমে ঘামাচির সমস্যা: প্রতিরোধ এবং চিকিৎসা

ডা. ইসমাইল আজহারি
ডা. ইসমাইল আজহারি
২৪ আগস্ট ২০২২, ১৫:২৬ আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৮:১১

গরমের শরীরে দানাদার ঘামাচি বা চর্মরোগের ভুক্তভোগী হননি এরকম মানুষ নেই বললেই চলে। শিশু থেকে বয়স্ক মানুষ সবাই কম বেশি এই সমস্যা ভুগেছেন।

আমাদের শরীরে অসংখ্য ঘামগ্রন্থি আছে। এগুলো মূলত দুই ধরনের হয়- ‘একরাইন’ এবং ‘এপোক্রাইন।’

মূলত ৯০ শতাংশ ঘামগ্রন্থি হচ্ছে এক্রাইন গ্লান্ড। এই গ্লান্ড বা গ্রন্থি যদি কোনও কারণে বন্ধ বা ব্লক হয়ে যায়, তখন সেখানে কিছু ছোট আকারের র‍্যাশ দেখা যায়। এই র‍্যাশগুলোর পেছনটা লালচে হয়। এই ছোট র‍্যাশগুলো বেড়ে যায় যখন শরীরে অতিরিক্ত ঘাম বের হয় তখন। এরকম র‍্যাশকে হিট র‍্যাশও বলা হয়ে থাকে। মেডিক্যালের ভাষায় একে বলা হয় ‘মিলিয়ারিয়া।’

ঘামাচির কারণ
যেহেতু ঘামগ্রন্থি ব্লক হয়ে যাওয়ার কারণে এই সমস্যা দেখা দেয়, সেহেতু শরীরে যেখানে অতিরিক্ত ঘাম হবে সেখানেই এই র‍্যাশ দেখা যাবে। গরম পরিবেশ, শক্ত ও আঁটসাঁট পোশাক পরিধানেও এই সমস্যা বেড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে প্রসাধনী ব্যবহারের ফলেও এরকম হতে পারে।

তৈলাক্ত কোনও কিছু ব্যবহার করার ফলেও ঘামাচি বেড়ে যেতে পারে। যেহেতু গরমের সময় এমনিতেই ঘামের কারণে এক্রাইন গ্রন্থি ব্লক হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে, তাই এ সময় ভারি কাপড় পরা কিংবা তৈলাক্ত ধরনের প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। অনেক ক্ষেত্রে জেনেটিক কারণেও ঘামাচি বেশি হতে পারে। 

প্রতিকার

  • ঠান্ডা পানিতে গোসল করবেন।
  • জানালা-দরজার পর্দা সরিয়ে ঘর খোলামেলা রাখবেন।
  • পাতলা এবং সুতি কাপড় পরবেন।

 

চিকিৎসা
যাদের ঘামাচি হয়, তাদের প্রচণ্ড চুলকানি হয়। বাজারে আইসকুল পাউডার বা ঘামাচি পাউডার পাওয়া যায়। অনেক ক্ষেত্রে এসব বেশ ভালো আরাম দেয়। তবে এসব পাউডার ভালো কোম্পানির হতে হবে। দুইবেলা করে ক্যালামিন লোশন ব্যবহার করা যেতে পারে। খেয়াল রাখতে হবে চোখ এবং মুখে যেন এই লোশন না যায়।

যদি অতিরিক্ত চুলকানি থাকে, তাহলে স্টেরয়েড জাতীয় ঔষধের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা মেনে মেডিসিন নিতে হবে। যেকোনো প্রয়োজনে রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া চিকিৎসা নেওয়া বিপদজনক হতে পারে। 

লেখক:
ফ্যামিলি মেডিসিন ফিজিসিয়ান
র‍্যামফিট কনসাল্টেশন অ্যান্ড সাইকো সেন্টার

/এনএ/
সম্পর্কিত
কোমরের জোর বাড়াতে করুন ৩ ব্যায়াম
দোলনায় দোলা শুধু আনন্দ নয়, শরীরেরও উপকার
দীর্ঘদিনের অনিদ্রা মস্তিষ্কের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? সতর্ক করলেন বিশেষজ্ঞ
সর্বশেষ খবর
ডিসেম্বরে ঢাকায় আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আরেক দেশের রাষ্ট্রপতি
ডিসেম্বরে ঢাকায় আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আরেক দেশের রাষ্ট্রপতি
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে ৬ জন দগ্ধ
রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে ৬ জন দগ্ধ
ডিসেম্বরে বিতর্কিত কেউ যাতে দেশে ঢুকতে না পারে, সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবির ডিজি
ডিসেম্বরে বিতর্কিত কেউ যাতে দেশে ঢুকতে না পারে, সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবির ডিজি
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই