তেল চিটচিটে চুল সিল্কি করার ৭ উপায়

জীবনযাপন ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২২, ১১:১১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১১:১১

অনেকের ত্বক অতিরিক্ত তৈলাক্ত হওয়ার কারণে চুলের গোড়া দিয়ে তেল নিঃসৃত হয় বেশি। ফলে দ্রুত চুল হয়ে পড়ে তেল চিটচিটে। শ্যাম্পু করলেও এই তেলতেলে ভাব কমতে চায় না। এ ধরনের চুলে সিল্কি ভাব আনতে চাইলে কী করবেন জেনে নিন।

  1. ১ কাপ পানিতে ৩ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিন। কয়েক মিনিট অপেক্ষা করে আবার চুল ধুয়ে ফেলুন নরমাল পানি দিয়ে।
  2. ১ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ অ্যালোভেরার রস ও ১ কাপ আপনি একসঙ্গে মিশিয়ে চুল ধুয়ে নিন। শ্যাম্পু শেষে সপ্তাহে একদিন এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন চুলে।
  3. শ্যাম্পুর সঙ্গে ২ চা চামচ এপসম সল্ট মিশিয়ে নিন। ধুয়ে ফেলার আগে কয়েক মিনিট অপেক্ষা করবেন। সপ্তাহে দুইদিন এভাবে ব্যবহার করুন শ্যাম্পু।
  4. বেকিং সোডার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট চুলের গোড়া ও চুলে লাগিয়ে রাখুন। ৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  5. গ্রিন টির লিকার চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ৪০ মিনিট অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন।
  6. ডিমের কুসুমের সঙ্গে লেবুর রস মিশিয়ে ভেজা চুলে লাগান। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
  7. নারিকেল তেলের সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে সপ্তাহে একদিন ম্যাসাজ করুন চুল।

জেনে নিন

  • যাদের চুল অতিরিক্ত তেলতেলে, তারা নিয়মিত শ্যাম্পু ব্যবহার করবেন।
  • ব্যায়ামের পর অবশ্যই শ্যাম্পু দিয়ে গোসল করবেন।
  • অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার করবেন না

/এনএ/
সম্পর্কিত
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
সর্বশেষ খবর
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে তুরস্ক
চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে তুরস্ক
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি আরজু
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি আরজু
‘রাষ্ট্র পরিচালনায় জয়ী দল সবকিছু পাবে, এমন সংস্কৃতি থেকে বেরোতে হবে’
‘রাষ্ট্র পরিচালনায় জয়ী দল সবকিছু পাবে, এমন সংস্কৃতি থেকে বেরোতে হবে’
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার