এই গরমে ত্বক শীতল রাখতে যেসব মাস্ক ব্যবহার করবেন

জীবনযাপন ডেস্ক
২১ মে ২০২৫, ০৯:৩৯আপডেট : ২১ মে ২০২৫, ০৯:৩৯

গরমে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। গ্রীষ্মের এই সময়টায় ত্বক সুস্থ রাখতে কুলিং ফেস প্যাক ব্যবহার করতে পারেন। ত্বককে প্রশান্ত করবে প্রাকৃতিক উপাদানের তৈরি এসব মাস্ক। ত্বকের জ্বালাপোড়া, অ্যালার্জি কিংবা লালচে দাগ দূর করতে পারে এসব মাস্ক। জেনে নিন ৫টি মাস্ক বানানোর পদ্ধতি। 

  1. শসা আমাদের ত্বক শীতল করে, অন্যদিকে অ্যালোভেরা হাইড্রেট রাখে ত্বক। ১টি শসা এবং ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। 
  2. ওটমিল ফেস মাস্ক ত্বককে পুষ্টি জোগায় এবং প্রশান্ত করে। লালচে ভাব এবং জ্বালাপোড়া কমাতেও সহায়ক এই মাস্ক।  ২ টেবিল চামচ ওটমিল সেদ্ধ করে ঠান্ডা করে নিন। এরপর, ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ দই মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। 
  3. অ্যান্টিব্যাকটেরিয়াল এবং প্রোবায়োটিক বৈশিষ্ট্যে ভরপুর প্যাক তৈরি করতে পারেন দই ও মধু দিয়ে। ত্বককে গভীরভাবে পুষ্টি জোগায় এই প্যাক। ২ টেবিল চামচ দই এবং মধু একসঙ্গে মিশিয়ে নিন। ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। 
  4. তরমুজ দিয়ে বানিয়ে ফেলতে পারেন ফেস প্যাক। ভিটামিন এবং হাইড্রেশনে ভরপুর এই প্যাক ত্বক উজ্জ্বল ও শীতল করে। ১ কাপ তরমুজের টুকরা ব্লেন্ড করে ত্বকে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  5. ত্বকে শীতল অনুভূতি এনে দেয় পুদিনা। ১ টেবিল চামচ পুদিনা পাতা ও ১টি সবুজ টি ব্যাগ ২ টেবিল চামচ গরম পানিতে ভিজিয়ে রাখুন। ঠান্ডা হলে ব্লেন্ড করে নিন সবকিছু। মিস্রমতি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। 
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ