রেস্টুরেন্টের মতো থাই স্যুপ বানানোর সহজ রেসিপি

জীবনযাপন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৪০ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৪০

গরম গরম থাই স্যুপ খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণের দিক থেকেও অনন্য। খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ বাসায় বানিয়ে ফেলা যায়। জেনে নিন রেসিপি। 

রেস্টুরেন্টের মতো থাই স্যুপ বানানোর সহজ রেসিপি

১/৪ কাপ মুরগির বুকের মাংস নিন। মাংসগুলো লম্বা ও পাতলা করে কেটে নেবেন। ১/৪ কাপ মাঝারি সাইজের চিংড়ি পরিষ্কার করে নিন। মাংস ও চিংড়ির সঙ্গে আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়া ও ১/৪ চা চামচ টালা গোলমরিচের গুঁড়া মিশিয়ে রেখে দিন।

একটি বাটিতে দুটি ডিমের কুসুম ফেটিয়ে নিন। ১/৪ কাপ চিলি সস, ১/৪ কাপ টমেটো সস, ১ টেবিল চামচ সয়া সস, ১ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ লেবুর রস, স্বাদ মতো লবণ, আধা চা চামচ টেস্টিং সল্ট, ৩ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার ও সামান্য জর্দার রঙ মিশিয়ে নিন। ১ কাপ চিকেন স্টক দিয়ে নেড়ে নিন।  

প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে ১ টেবিল চামচ রসুন কুচি ভেজে নিন। বাদামি রঙ চলে আসলে ম্যারিনেট করে রাখা মাংস ও চিংড়ি দিয়ে দিন। ফালি করে কাটা কাঁচা মরিচ দিয়ে দিন। কয়েক মিনিট ভেজে নিন। ২ কাপ চিকেন স্টক দিন ও ১ টেবিল চামচ থাই আদা দিন। কয়েকটি লেমনগ্রাস ও মাশরুমের টুকরো দিয়ে দিন। আগে তৈরি করে রাখা সস দিয়ে দিন। লো মিডিয়াম আঁচে অনবরত নাড়ুন কয়েক মিনিট। ঘন হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন গরম গরম। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
প্রবৃদ্ধির খাতায় যাঁরা নেই
প্রবৃদ্ধির খাতায় যাঁরা নেই
রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণে ২ বাংলাদেশির মৃত্যু, হতাহত অনেকে
রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণে ২ বাংলাদেশির মৃত্যু, হতাহত অনেকে
সর্বাধিক পঠিত
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
অটোরিকশা থামিয়ে সুমন বলেছিল ‘এটা অন্য জায়গা’, শত চেষ্টা করেও বাঁচতে পারেনি স্কুলছাত্রী
অটোরিকশা থামিয়ে সুমন বলেছিল ‘এটা অন্য জায়গা’, শত চেষ্টা করেও বাঁচতে পারেনি স্কুলছাত্রী