গাঢ় রঙের লিপস্টিক ব্যবহারের আগে…

লাইফস্টাইল ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:২০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:২০

সন্ধ্যার জমকালো পার্টিতে গাঢ় লাল লিপস্টিকে সেজেছেন। কিন্তু ঘণ্টা না পেরোতেই দেখা গেলো দাঁতে লেগে বা ঠোঁট থেকে ছড়িয়ে বিতিকিচ্ছিরি অবস্থা হয়ে গেছে লিপস্টিকের! এই ধরনের বিড়ম্বনা এড়াতে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহারের আগে কিছু টিপস জেনে নিন।

গাঢ় রঙের লিপস্টিক ব্যবহারের আগে…

ঠোঁটকে প্রস্তুত করুন
ঠোঁটে মরা চামড়া জমে থাকলে লিপস্টিক বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই লিপস্টিক ব্যবহারের আগে সামান্য চিনি ও মধু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে ঘষে নিন। এরপর ভালো করে ধুয়ে মুছে প্রাইমার অথবা লিপ বাম লাগিয়ে ঠোঁট ময়েশ্চারাইজ করে নিন।   

ঠোঁটে লিপস্টিক ব্যবহারের আগে
শুকনা টিস্যুতে সামান্য সাদা পাউডার লাগিয়ে দুই ঠোঁটের মাঝে চেপে ধরুন। এতে বাড়তি লিপ বাম যেমন দূর হবে, তেমনি পাউডারের আস্তরণ লিপস্টিকের রঙ ধরে রাখতে সাহায্য করবে।

আগে লিপস্টিক, এরপর লিপ লাইনার
ঠোঁটে লিপস্টিক লাগিয়ে এরপর লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নেবেন। চেষ্টা করুন একই রঙের শেড বেছে নিতে। লিপস্টিকের চাইতে হালকা অথবা গাঢ় শেডের লাইনার ভালো দেখায় না।

ফিনিশিং টাচ
এক টুকরো টিস্যু দুই ঠোঁটের মাঝে চেপে ধরে বাড়তি লিপস্টিক মুছে নিন। এরপর ব্রাশে সামান্য কনসিলার ও ফেস পাউডার নিয়ে ঠোঁটের কোণায় লাগান। ব্যস! পার্টিতে যাওয়ার জন্য আপনি তৈরি। 

টিপস 

  • আপনার ত্বক শুষ্ক হলে ম্যাট লিপস্টিকের বদলে ক্রিমি লিপস্টিক বেছে নেবেন। 
  • গ্লসি লিপস্টিকের ক্ষেত্রে আগে লিপ লাইনার ব্যবহার করবেন। তাহলে ছড়িয়ে পড়বে না লিপস্টিক।
  • ঠোঁটের রঙ কালচে হলে অনেক সময় লিপস্টিকের রঙ ঠিক মতো ফোটে না। সেক্ষেত্রে আগে ফাউন্ডেশন বেজ ও কনসিলার ব্রাশের সাহায্যে ঠোঁটে লাগিয়ে নিন। 
/এনএ/
সম্পর্কিত
দুই উপকরণেই তৈরি হবে নাইট জেল, সকালে মিলবে সতেজ ত্বক
যে কারণে ৫০-এর পর বদলে গেল লিসা রের শরীরচর্চার ভাবনা
ত্বক টানটান ভাব হারাচ্ছে? শুষ্কতা কমাতে রুটিনে রাখুন এই যত্নগুলি
সর্বশেষ খবর
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
মানুষের ছদ্মবেশী এআই ইনফ্লুয়েন্সার নিয়ে ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপ
মানুষের ছদ্মবেশী এআই ইনফ্লুয়েন্সার নিয়ে ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপ
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
দুই উপকরণেই তৈরি হবে নাইট জেল, সকালে মিলবে সতেজ ত্বক
দুই উপকরণেই তৈরি হবে নাইট জেল, সকালে মিলবে সতেজ ত্বক
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন