ঘাড়ে কালচে দাগ? জেনে নিন করণীয়

ঘাড়ের ভাঁজের অংশের কালচে দাগ নিয়ে বিব্রত? সহজ কিছু উপায়ে ধীরে ধীরে কমিয়ে আনতে পারেন এই দাগ। 

জীবনযাপন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২২, ১০:২৬ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১০:২৬

অনেক সময় শরীরের অন্যান্য অংশের মতো ঘাড়ের পরিচ্ছন্নতার দিকে তেমন মনোযোগ দিতে পারি না আমরা। এতে ঘাড়ের রঙ শরীরের অন্যান্য অংশের চামড়া থেকে কিছুটা কালো থেকে যায়। এছাড়া ঘাড়ের খোলা অংশে রোদ লেগে সানবার্ন হওয়ার কারণেও কালচে দেখাতে পারে ঘাড়। কিছু সহজ ঘরোয়া উপায় অবলম্বন করে এই কালো দাগ কমাতে পারেন। 

রূপ বিশেষজ্ঞরা বলছেন, রক সল্ট ত্বকের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে সংক্রমণ থেকে রক্ষা করে। শুধু তাই নয়, লবণ ত্বকের ময়লা পরিষ্কার করে এবং এর কালচে ভাবও কমায়। কলার খোসায় অ্যালোভেরা জেল লাগিয়ে তারপর উপরে রক সল্ট ছিটিয়ে দিন। মিশ্রণটি ঘাড়ে ঘষুন। ২ মিনিট পর ধুয়ে ফেলুন।

২ চা চামচ বেসনের সঙ্গে ১ চিমটি লবণ, আধা চা চামচ লেবুর রস ও গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। ঘাড়ে এই প্যাক লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

টক দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে ঘাড়ে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

বেকিং সোডার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানান। ঘাড়ে এই পেস্ট লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে ফেলে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।

৪ টেবিল চামচ পানির সঙ্গে ২ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে তুলা ভিজিয়ে ঘাড়ে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
ত্বকের উজ্জলতায় তিন উপকরণেই বানিয়ে নিন সহজ ফেসপ্যাক
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
অকালেই ত্বকে বয়সের ছাপ? যে অভ্যাস বাড়ায় অক্সিডেটিভ স্ট্রেস
সর্বশেষ খবর
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম