জামদানি শাড়ির যত্ন নেবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:১০ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:১০

দামি ও শখের জামদানি শাড়িটি দীর্ঘদিন পর আলমারির তাক থেকে বের করে দেখলেন ফেঁসে গেছে জায়গায় জায়গায়। এমন পরিস্থিতি এড়াতে জামদানি শাড়ির যত্ন নিতে হবে শুরু থেকেই। অন্যান্য শাড়ির মতো যত্ন করলে এই শাড়ি ভালো থাকে না। জামদানি শাড়ির যত্নে কিছু বিশেষ টিপস মেনে চলা জরুরি।

বাসায় ধোবেন না
সুতি হোক কিংবা হাফসিল্ক হোক, জামদানি শাড়ি কোনোভাবেই বাসায় ধোওয়া যাবে না। জামদানি বোনার আগে সুতায় মাড় দেওয়া হয়। পানি লাগলে তাই সুতাগুলো আলাদা হয়ে শাড়ি নষ্ট হয়ে যায়। শাড়ি লন্ড্রিতে দিয়ে কাটা ওয়াশ করাবেন।

দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় ফেলে রাখবেন না
দীর্ঘদিন একইভাবে জামদানি রেখে দিলে ভাঁজে ভাঁজে সুতা সরে যায়। যত বেশি ব্যবহার করবেন, শাড়ি ততই ভালো থাকবে। কেবল বিয়ে বা জমকালো অনুষ্ঠানে পরার জন্য উঠিয়ে না রেখে তাই আত্মীয়স্বজনের বাড়িতে ঘুরতে যাওয়ার সময়ও গায়ে জড়ান প্রিয় জামদানিটি। তুলে রাখার আগে ফ্যানের বাতাসে ভালো করে শুকিয়ে নেবেন।

হঠাৎ ঝোলের দাগ লাগলে
খেতে গিয়ে শাড়িতে ঝোল পড়ে গেলে পানি লাগাবেন না। সঙ্গে সঙ্গে খানিকটা ট্যালকম পাউডার ছড়িয়ে দিন। এরপর লন্ড্রিতে দিন কাটা ওয়াশ করার জন্য।   

শাড়ি নরম হয়ে গেলে
ব্যবহার করতে করতে অনেক সময় শাড়ির সুতা নরম হয়ে যায় বা মাড় নষ্ট হয়ে যায়। এছাড়া ফেঁসেও যেতে পারে। এই ধরনের শাড়িগুলো কাটা ওয়াশ করিয়ে নিলে আবার নতুনের মতো হয়ে যাবে।

শাড়ি কেনার পর ফলস পাড় লাগিয়ে নিন
জামদানি শাড়ি কেনার পর পাড়ে ফলস লাগিয়ে নেবেন। আঁচলে লাগিয়ে নিন নেট। এতে ঘষা লেগে নষ্ট হবে না শাড়ি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
যেখানে বেঁচে থাকাই চ্যালেঞ্জ, সেই দক্ষিণ মেরুতে পর্যটকেরা কীভাবে পৌঁছান?
যেখানে বেঁচে থাকাই চ্যালেঞ্জ, সেই দক্ষিণ মেরুতে পর্যটকেরা কীভাবে পৌঁছান?
দিল্লিতে বিরোধী দলের বিক্ষোভের আগে নিরাপত্তা জোরদার, ছয় মেট্রো স্টেশন বন্ধ
দিল্লিতে বিরোধী দলের বিক্ষোভের আগে নিরাপত্তা জোরদার, ছয় মেট্রো স্টেশন বন্ধ
এক জেলায় প্রাথমিকের ৪৪৯ শিক্ষকের পদ শূন্য, সংকট কাটবে কবে?
এক জেলায় প্রাথমিকের ৪৪৯ শিক্ষকের পদ শূন্য, সংকট কাটবে কবে?
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট