চুল ভালো রাখতে নারিকেল তেলের সঙ্গে কী মেশাবেন?

জীবনযাপন ডেস্ক
০১ অক্টোবর ২০২২, ১২:৫২আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১২:৫২

চুলের যত্নে নারিকেল তেলের উপকারিতার কথা আমাদের সবারই জানা। কিছু উপকরণ মিশিয়ে নিলে এই তেলের কার্যকারিতা বাড়বে আরও অনেক গুণে। চুল পড়া তো কমবেই, পাশাপাশি জৌলুস আসবে চুলে। জেনে নিন চুল ভালো রাখলে নারিকেল তেলের সঙ্গে কী কী মেশাবেন। 

চুল ভালো রাখতে নারিকেল তেলের সঙ্গে কী মেশাবেন?

নারিকেলের তেল ও মধু
নারিকেল তেলের সঙ্গে মধু মিশিয়ে সামান্য গরম করে একটি স্প্রে বোতলে নিয়ে নিন। রাতে ঘুমানোর আগে এটি স্প্রে করুন চুলে। নিয়মিত ব্যবহার করলে চুল ঝলমলে হবে।  

ডিম ও নারিকেলের তেল 
৫ টেবিল চামচ নারিকেল তেল ও একটি ডিমের সাদা অংশ একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিন। প্যাকটি চুলে লাগান। শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন ২০ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল পড়া কমবে।

অ্যালোভেরা জেল ও নারিকেলের তেল
অ্যালোভেরা জেল মিহি পেস্ট করে মিশিয়ে নিন নারিকেলের তেলের সঙ্গে। মিশ্রণটি ম্যাসাজ করুন চুলের গোড়ায়। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। 

অন্যান্য তেল ও নারিকেলের তেল
নারিকেল তেলের গুণ বাড়াতে অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, ভিটামিন ই অয়েল কিংবা যেকোনো এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। 

আপেল সাইডার ভিনেগার ও নারিকেল তেল 
২ টেবিল চামচ নারিকেলের তেল ও ১ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে ভেজা চুলে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী