ডিম ছাড়া মার্বেল কেক বানাবেন যেভাবে

ডিম ছাড়াই বানিয়ে ফেলতে পারেন নরম ও সুস্বাদু মার্বেল কেক। জেনে নিন কীভাবে বানাবেন।  

জীবনযাপন ডেস্ক
০৬ অক্টোবর ২০২২, ১৭:৩৭আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৭:৩৭

আধা কাপ টক দই, আধা কাপ চিনি, ১/৪ কাপ তেল ও ১ চা চামচ ভ্যানিলা এসেন্স একসঙ্গে বিট করে নিন। ১ কাপ ময়দা, ১ চিমটি বেকিং সোডা, আধা চা চামচ বেকিং পাউডার, ১ চিমটি লবণ চালুনি দিয়ে চেলে মিশিয়ে নিন। ২ টেবিল চামচ পানি মিশিয়ে দিন ব্যাটারে।

এবার আরেকটি বাটিতে আধা কাপ টক দই, ১/৪ কাপ তেল, আধা কাপ চিনি ও ১ চা চামচ ভ্যানিলা এসেন্স বিট করুন। চালুনিতে ৩/৪ কাপ ময়দা, ১/৪ কাপ কোকো পাউডার, ১ চিমটি বেকিং সোডা, আধা চা চামচ বেকিং পাউডার ও ১ চিমটি লবণ দিয়ে চেলে মিশিয়ে নিন। ২ টেবিল চামচ পানি মেশান।

কেকের মোল্ডে বেকিং পেপার বিছিয়ে বড় একটি চামচের এক চামচ ভ্যানিলা কেকের ব্যাটার দিন। একই চামচের আরেক চামচ চকলেট কেকের ব্যাটার দিন উপরে। এভাবে পুরোটা দিয়ে দিন মোল্ডে। একটি চামচের উল্টো দিক দিয়ে জিকজ্যাক করে নিন ব্যাটার।

১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৫০ মিনিট বেক করে নিন ওভেনে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
অগোছালো থাকাটাই নাকি ট্রেন্ড! সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘কাইন্ডা চিক’
অগোছালো থাকাটাই নাকি ট্রেন্ড! সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘কাইন্ডা চিক’
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল