চুল পড়া বন্ধ করবে মেথির ৫ হেয়ার প্যাক

জীবনযাপন ডেস্ক
২৯ অক্টোবর ২০২২, ১০:৪২আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১০:৪২

চুল পড়ার সমস্যায় নাজেহাল? খানিকটা বাড়তি যত্নে ঘরেই মিলতে পারে এই সমস্যার সমাধান। চুলের যত্নে সপ্তাহে একদিন বা দুইদিন মেথির হেয়ার প্যাক ব্যবহার করুন। এতে চুল পড়া তো বন্ধ হবেই, পাশাপাশি ঝলমলে ও নরম হবে চুল। দূর হবে খুশকি ও চুলের আগা ফাটা। জেনে নিন কীভাবে মেথির হেয়ার প্যাক তৈরি ও ব্যবহার করবেন। 

১। কারি পাতা ও মেথি
মেথি সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন কারি পাতার সঙ্গে বেটে চুলে লাগান। কয়েক মিনিট ম্যাসাজ করুন। এরপর অপেক্ষা করুন ৪০ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।

২। দই ও মেথি
২ টেবিল চামচ মেথি ৮ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর বেটে আধা কাপ দইয়ের সঙ্গে মেশান। মিশ্রণটি চুলে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। 

৩। মেথি ও ডিম 
মেথি ভিজিয়ে রাখুন ঘুমানোর আগে। পরদিন মেথি বেটে একটি ডিম মিশিয়ে নিন। হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। 

৪। লেবু ও মেথি  
৩ টেবিল চামচ মেথি পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন সকালে বেটে ৪ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। শ্যাম্পু করার আগে ৪৫ মিনিট প্যাকটি লাগিয়ে রাখুন চুলে।

৫। নারিকেল তেল ও মেথি
৪ টেবিল চামচ মেথি গুঁড়া করে নিন। এর সঙ্গে ৫ টেবিল চামচ নারিকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। কিছুক্ষণ ম্যাসাজ করার পর ২ ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন। 

/এনএ/
সম্পর্কিত
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
সর্বশেষ খবর
জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন
জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন
কেরানীগঞ্জে সেলুন থেকে বের করে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা
কেরানীগঞ্জে সেলুন থেকে বের করে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা
কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত
কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান