সিল্কি চুলের জন্য ৫ প্রাকৃতিক কন্ডিশনার

জীবনযাপন ডেস্ক
০২ নভেম্বর ২০২২, ১০:১৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৭

চুলের যত্নে শ্যাম্পু ব্যবহার যেমন জরুরি, তেমনি জরুরি কন্ডিশনার ব্যবহার। চুলের আর্দ্রতা ফেরাতে ও সিল্কিভাব বজায় রাখতে রান্নাঘরের টুকিটাকি উপাদান দিয়েই বানিয়ে নিতে পারেন চমৎকার কন্ডিশনার। এমনই কিছু কন্ডিশনারের খোঁজ থাকছে পাঠকদের জন্য। 

১। একটি বাটিতে ২টেবিল চামচ মধু আর ৩ টেবিল চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে নিন, চুলের শেষভাগে বেশি করে লাগাবেন। শাওয়ার ক্যাপ বা গরম তোয়ালে দিয়ে চুল ঢেকে রাখুন। ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি আর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 

২। কয়েক চামচ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ মেয়োনিজ মেশান। একটি ডিম ভেঙে দিয়ে দিন মিশ্রণে।  সব উপাদান একসঙ্গে মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন। শাওয়ার ক্যাপ দিয়ে মাথা রাখুন আধা ঘণ্টা। এরপর ঠান্ডা পানি ও ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 

৩। পাকা কলা, মধু ও নারিকেল তেল একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। অপেক্ষা করুন ৪০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

৪। আধা কাপ কাঁচা দুধের সঙ্গে ১ টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ দারুচিনির গুঁড়া মেশান। একটি ডিম মিশিয়ে মিশ্রণটি ডাবল বয়লারে এক মিনিট গরম করে নিন। পুরো চুল আর চুলের গোড়ায় লাগান প্যাকটি। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। 

৫। টক দই নিন ১ কাপ। এর সঙ্গে ১ চা চামচ অলিভ অয়েল, ২ টেবিল চামচ তিলের তেল ও ৩ টেবিল চামচ অ্যালোভেরার জেল মিশিয়ে নিন। মিশ্রণটি ভেজা চুলে ভালো করে লাগিয়ে অপেক্ষা করুন ৪০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। 

/এনএ/
সম্পর্কিত
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
ত্বকের যত্নে চকোলেট ফেস মাস্ক: ঘরেই যত্ন, তবে সতর্কতায়
সর্বশেষ খবর
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
শুল্ক ফাঁকি দিয়ে ঢাকায় আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ
শুল্ক ফাঁকি দিয়ে ঢাকায় আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের