চুল ভেঙে যাওয়া রোধ করবে যে ৫ তেল

জীবনযাপন ডেস্ক
১২ নভেম্বর ২০২২, ১৬:২১আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৬:২১

প্রয়োজনীয় পুষ্টির অভাব, অযত্ন ও রুক্ষতার কারণে চুল ভেঙে যেতে পারে। এ ধরনের চুল দ্রুত ঝরে পড়ে। আগা ফেটে যাওয়া কিংবা চুল ভেঙে যাওয়া রোধ করতে কয়েকটি তেল নিয়মিত ম্যাসাজ করতে পারেন চুলে।

১। চুলের যত্নে অনন্য আমন্ড অয়েল বা বাদামের তেল। এতে রয়েছে প্রোটিন, ওমেগা ৯ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই। শুষ্ক ও ভঙ্গুর চুলে প্রাণ ফেরাতে পারে আমন্ড অয়েল।

২। শুষ্ক ও রুক্ষ চুলে নিয়মিত ম্যাসাজ করুন নারিকেল তেল। এতে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করতে সাহায্য করে।

৩। শুষ্ক চুল ঝলমলে করতে সাহায্য করে অলিভ অয়েল বা জলপাইয়ের তেল। এতে থাকা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং অলেক অ্যাসিড চুলের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

৪। পুদিনার তেল ম্যাসাজ করতে পারেন চুলে। এতে থাকা বিভিন্ন উপকারী উপাদান চুলের বৃদ্ধি বাড়ানর পাশাপাশি চুল ভেঙে যাওয়া আটকায়।

৫। ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ব্যবহার করুন চুলের যত্নে। নিয়মিত ব্যবহারে ফিরবে চুলের স্বাভাবিক সৌন্দর্য। কমবে আগা ফেটে যাওয়ার প্রবণতাও।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া  

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম