ঠোঁট ফাটা রোধ করবে ঘরে তৈরি লিপবাম

জীবনযাপন ডেস্ক
১৮ নভেম্বর ২০২২, ১৬:৩৩আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৬:৩৩

কেবল শীতকাল নয়, পুরো বছরজুড়েই প্রাকৃতিক গোলাপি ঠোঁট পেতে চাইলে ব্যবহার করতে পারেন ঘরে তৈরি বিটরুটের লিপবাম। এটি যেমন গোলাপি আভা নিয়ে আসবে ঠোঁটে, তেমনি ঠোঁট ফাটা রোধ করে কোমল ও মসৃণ রাখবে ঠোঁট। জেনে নিন কীভাবে খুব সহজ উপায়ে বানাবেন লিপবাম।

ভালো করে ধুয়ে তারপর দুটি বিটরুটের খোসা ছাড়িয়ে নিন। গ্রেটার দিয়ে মিহি কুচি করে ছাঁকনি দিয়ে ছেঁকে রস আলাদা করুন। চুলায় প্যান বসিয়ে রস জ্বাল দিন। অনবরত নাড়তে হবে। ঘন হয়ে গেলে নামিয়ে নিন। ঠান্ডা হওয়ার পর ১ চা চামচ বিটরুটের রসের সঙ্গে ১ চা চামচ নারিকেল তেল মিশিয়ে নিন। পেস্টটি ১৫ মিনিটের ফ্রিজে রেখে জমিয়ে নিন। এরপর বের করে ৩ চা চামচ পেট্রোলিয়াম জেলি, কয়েক ফোঁটা রোজ এসেন্স ও ৩টি স্কিন ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। একটু সময় নিয়ে মেশাবেন। মিশ্রণটি ছোট একটি কনটেইনারে ভরে রেখে দিন। ব্যবহার করুন প্রয়োজন মতো।

ছবি ও রেসিপি: ফারজানা’স রেসিপি    

/এনএ/
সম্পর্কিত
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
সর্বশেষ খবর
পাইবাসের চোখে আফগানিস্তানের দুই সমস্যা
পাইবাসের চোখে আফগানিস্তানের দুই সমস্যা
দোকান-ব্যবসাও নেই, তবু এমএফএস অ্যাকাউন্ট: অনলাইন জুয়ায় নতুন কৌশল
দোকান-ব্যবসাও নেই, তবু এমএফএস অ্যাকাউন্ট: অনলাইন জুয়ায় নতুন কৌশল
লং মার্চের বদলে আলোচনার প্রস্তাব দিন: রাশেদ খাঁন
লং মার্চের বদলে আলোচনার প্রস্তাব দিন: রাশেদ খাঁন
ইউক্রেনে যাত্রীবাহী বাসে রশিয়ার ড্রোন হামলা, নিহত ৫
ইউক্রেনে যাত্রীবাহী বাসে রশিয়ার ড্রোন হামলা, নিহত ৫
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা