রান্নাঘর পরিপাটি রাখার ৭ টিপস

জীবনযাপন ডেস্ক
০২ ডিসেম্বর ২০২২, ১৩:৩২আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৩:৩২

পরিবারের সবার জন্য যেখানে রান্না হয়, সে জায়গাটা জীবাণুমুক্ত, পরিষ্কার ও ছিমছাম রাখা ভীষণ জরুরি। রান্নাঘর এলোমেলো থাকলে রান্নার কাজ শেষ করতেও দেরি হয়। হাতের কাছে প্রয়োজনের সময় কিছু না পাওয়াটা যেমন বিড়ম্বনার, তেমনি রান্নাঘরের আঠালো দেয়াল ও নোংরা সিঙ্কও যথেষ্ট অস্বস্তিকর। গুরুত্বপূর্ণ এই জায়গা কীভাবে পরিপাটি রাখবেন জেনে নিন।  

  1. রান্নাঘর থেকে অপ্রয়োজনীয় সবকিছু সরিয়ে ফেলুন। মেয়াদ চলে গেছে এমন আটা, ময়দা বা অন্যান্য খাদ্য সামগ্রী ফেলে দিন। শখের বশে কেনা হয়েছে কিন্তু কখনও ব্যবহার করা হয়নি এবং ব্যবহারের সম্ভাবনাও কম- এমন সরঞ্জামও সরিয়ে ফেলুন।
  2. নিত্যদিন রান্নার কাজে ব্যবহৃত হয় এমন মসলা ও সরঞ্জাম হাতের কাছাকাছি কোনও র‍্যাকে সাজিয়ে রাখুন। হাত বাড়ালেই পাওয়া যায় এমন দূরত্বে মসলার বয়াম বা এগ বিটারের মতো জিনিসগুলি রাখলে সময় বাঁচবে রান্নার সময়। 
  3. বয়ামে মসলার নাম লিখে রাখুন। 
  4. একই ধরনের খাবার ও সরঞ্জাম একসাথে রাখবেন। যেমন সব ধরনের ছুরি বা চামচ একই স্থানে রাখা বা মসলার বয়াম একসঙ্গে সাজিয়ে রাখা।
  5. কোনও দেয়াল খালি থাকলে সেটা কাজে লাগাতে পারেন। দেয়ালে হুক আটকে ঝুলিয়ে দিন ফ্রাই প্যান, ছুরি বা খুন্তি। দেয়ালে ভাসমান তাক রেখে উপরে রাখতে পারেন প্রয়োজনীয় কিছু।
  6. কেবিনেট বা ড্রয়ার রাখুন। এতে জিনিসপত্র যেমন গুছিয়ে রাখা সহজ হবে, তেমনি দেখতেও লাগবে ছিমছাম।
  7. কিছুদিন পরপরই রান্নাঘরের দেয়াল ও টাইলস তেল চিটচিটে এবং আঠালো হয়ে পড়ে। সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে স্প্রে করে কিছুক্ষণ পর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। দূর হয়ে যাবে তেল চিটচিটে ভাব। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অগ্নিবীণায় প্রতিভা অন্বেষণ’র বাছাই পর্ব পার হলেন ২৪ প্রতিযোগী
‘অগ্নিবীণায় প্রতিভা অন্বেষণ’র বাছাই পর্ব পার হলেন ২৪ প্রতিযোগী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পবর্ত চূড়ার দিকে গেলেন বাবা
৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পবর্ত চূড়ার দিকে গেলেন বাবা
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি